পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর নয়াদিল্লির বাসভবনে স্বাগত জানান বারাণসী সংসদীয়কেন্দ্রের গ্রাম প্রধানদের।
প্রধানদেরসঙ্গে আলোচনা ও মতবিনিময়কালে পূর্ণ টিকাকরণ, স্কুলছুটের সংখ্যা শূন্যে নামিয়ে আনাএবং পরিচ্ছন্নতার লক্ষ্যে তাঁদের নিজেদের গ্রামগুলিতে কাজ করে যেতে উৎসাহিত করেনশ্রীনরেন্দ্র মোদী । শুধু তাই নয়, পুত্র-সন্তান ও কন্যাসন্তানদেরমধ্যে বৈষম্য দূর করার জন্যও গ্রাম প্রধানদের উদ্যোগী হতে আহ্বান জানানপ্রধানমন্ত্রী । প্রত্যুত্তরে, গ্রাম প্রধানরা জানান যে তাঁদেরগ্রামগুলিতে কন্যা-সন্তানের জন্ম উদযাপন করতে তাঁরা বিশেষভাবে আগ্রহী। এজন্য,উদযাপনের অঙ্গ হিসেবে একটি করে গাছের চারা রোপণ করবেনতাঁরা ।
বারাণসীরঅধিবাসীদের সঙ্গে নিয়ে তাঁদের সংসদ ও রাজধানী সফরেরঅভিজ্ঞতা বিনিময়ের জন্যও গ্রাম প্রধানদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।
PG/SKD/DM/