পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আয়োজিত কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে আজ ভারত ও ইতালীর মধ্যে পুনর্নবীকণযোগ্য শক্তিক্ষেত্রে সহযোগিতাসংক্রান্ত সমঝোতার বিষয়ে অবগত করানো হয়। এই সমঝাতাপত্র গত ৩০ অক্টোবর নতুনদিল্লিতেস্বাক্ষর করেন ভারতের পক্ষে নতুন ও পুনর্নবীকণযোগ্য শক্তি মন্ত্রকের সচিব শ্রীআনন্দ কুমার এবং ইতালীর পক্ষে এদেশে তাদের রাষ্ট্রদূত শ্রী লোরেঞ্জো অ্যাঞ্জেলোনি।
নতুন ও পুনর্নবীকণযোগ্য শক্তির ক্ষেত্রে কারিগরি সংক্রান্ত দ্বিপাক্ষিকসহযোগিতা বাড়ানোর পাশাপাশি সমবায়ভিত্তিক প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার লক্ষেভারত ও ইতালী কাজ করে চলেছে। এই সমঝোতাপত্র সমবায়ের ক্ষেত্রগুলি পর্যালোচনা,তদারকি ও সমবায় সংক্রান্ত বিষয়ের উন্নতির জন্য স্বাক্ষরিত হয়েছে দুটি দেশ যাতেতাদের বিশেষজ্ঞতা ও তথ্যাদির নেটওয়ার্ক আদান-প্রদান করতে পারে এবং দ্বিপাক্ষিকসহযোগিতা জোরদার হয় সেই লক্ষ্যেই এটি স্বাক্ষরিত হয়।
PG/ NS