পিএমইন্ডিয়া
পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ক্ষেত্রে ২,৩৬০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে বন্ডছাড়ার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এখানে প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর এইঅনুমোদনদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২০১৭-১৮ অর্থ বছরে ভারতের পুনর্নবীকরণযোগ্য জ্বালানি বিকাশ সংস্থার (আইআরইডিএ)মাধ্যমে অর্থ সংগ্রহের লক্ষ্যে বন্ড ছাড়া হবে কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্যজ্বালানি মন্ত্রকের পক্ষ থেকে। বন্ড বিক্রির মাধ্যমে যে সম্পদ সংগৃহীত হবে তাপুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদন ক্ষেত্রে অতিরিক্ত ক্ষমতা গড়ে তোলার কাজেব্যবহার করা হবে। এর ফলে, সৃষ্টি হবে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ।
PG/SKD/DM/