Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ক্ষেত্রে ভারত-স্পেনসহযোগিতা চুক্তি সম্পর্কে আলোচনা কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


পুনর্নবীকরণযোগ্ যজ্বালানি ক্ষেত্রে ভারত ও স্পেনের মধ্যে সম্পাদিত সহযোগিতা চুক্তি সম্পর্কে আজএখানে অবহিত করা হল কেন্দ্রীয় মন্ত্রিসভাকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সহযোগিতা চুক্তি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনাকরা হয়। চুক্তিটি স্বাক্ষরিত হয় স্পেনে এ বছরের ৩০ মে তারিখে।

ভারত-স্পেনসহযোগিতা চুক্তিটি পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরওজোরদার করে তুলবে বলে আশা করা হয়েছে। এছাড়াও, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবংনেটওয়ার্ক সম্পর্কিত তথ্যের আদানপ্রদানের ক্ষেত্রেও এই চুক্তি বিশেষ সাহায্য করবে।

প্রসঙ্গতউল্লেখ্য, পারস্পরিক কল্যাণে নতুন এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানি সম্পর্কিতবিষয়গুলিতে প্রযুক্তিগত সহযোগিতা প্রসারের মাধ্যমে এক শক্তিশালী প্রাতিষ্ঠানিকসম্পর্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে ভারত ও স্পেন – দুটি দেশেরই। সহযোগিতা সম্পর্কিতবিষয়গুলির আলোচনা, পর্যালোচনা এবং দেখভালের দায়িত্বে একটি যৌথ কার্যনির্বাহী কমিটিগড়ে তোলারও সংস্থান রয়েছে এই চুক্তির আওতায়।

PG/SKD/DM