পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভা বুধবার পুনর্নবীকরণ বিদ্যুতের ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত ওহেলেনিক-এর মধ্যে সমঝোতা স্মারক (মউ) সম্পর্কে অবগত হলো| নয়া দিল্লি সফরে এলে গতনভেম্বর মাসে (২০১৭) হেলেনিক গণতন্ত্রের বিদেশমন্ত্রী মহামান্য নিকোস কোটজিয়াস এবংভারতের বিদেশমন্ত্রী শ্রীমতি সুষমা স্বরাজ এই মউ স্বাক্ষর করেন|
দুই পক্ষেরই লক্ষ্য হচ্ছে নবীন ও পুনর্নবীকরণ বিদ্যুত নিয়েপারস্পরিক সুবিধার ওপর ভিত্তি করে প্রযুক্তিগত দ্বিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতেও উত্সাহিত করতে সহযোগিতার প্রাতিষ্ঠানিক সম্পর্কের জন্য ভিত্তি প্রস্তুত করা|
সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা, পরিচালনা ও আলোচনার জন্যএকটি যুগ্ম কার্যকর গোষ্ঠী প্রস্তুত করতে এই মউ সহায়তা করবে| মউ-এর লক্ষ্য হচ্ছেবিশেষজ্ঞদের আদানপ্রদান এবং তথ্যের নেটওয়ার্ক গঠন করা|
A.D.