Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পুনর্নবীকরণ বিদ্যুতের ক্ষেত্রেসহযোগিতার জন্য ভারত ও গুয়ানার মধ্যেকার মউ নিয়ে অবগত হলো কেন্দ্রীয় মন্ত্রিসভা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবারপুনর্নবীকরণ বিদ্যুত নিয়ে সহযোগিতার জন্য ভারত ও গুয়ানার মধ্যেকার সমঝোতা স্মারক(মউ) নিয়ে অবগত হলো| এই মউ গত ৩০ জানুয়ারি ২০১৮ নয়া দিল্লিতে কেন্দ্রীয় বিদ্যুতএবং নবীন ও পুনর্নবীকরণ বিদ্যুত (এন.আর.ই.) মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্তরাষ্ট্রমন্ত্রী শ্রী আর.কে. সিং এবং সমবায় প্রজাতন্ত্র গুয়ানার দ্বিতীয়উপরাষ্ট্রপতি ও বিদেশমন্ত্রী মহামান্য শ্রী কার্ল বি. গ্রিনিজের মধ্যে স্বাক্ষরিতহয়েছিল|

এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হচ্ছে,দুই দেশের পারস্পরিক লাভ, সমানতা ও পারস্পরিক আদান-প্রদানের উপর ভিত্তি করে নবীন ওপুনর্নবীকরণ বিদ্যুতের বিষয়ে প্রযুক্তিগতভাবে দ্বিপাক্ষিক সহযোগিতাকে উত্সাহিতকরার জন্য সহযোগী প্রতিষ্ঠানগত সম্পর্কের ভিত্তি তৈরি করা| এই মউ-এর মাধ্যমে একটিযৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করার কথা বলা হয়েছে, যাতে সহযোগিতার ক্ষেত্রগুলোকেপর্যালোচনা, নিরীক্ষণ ও আলোচনা করা যায়| এই মউ এর লক্ষ্য হচ্ছে, বিশেষজ্ঞেরআদান-প্রদান করা ও তথ্যের নেটওয়ার্কিং করা|

এই সমঝোতা স্মারক দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিকসহযোগিতাকে শক্তিশালী করার ক্ষেত্রে সহায়তা করবে|

A.D.