Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পুনর্নর্বীকরনযোগ্য জ্বালানিক্ষেত্রে ভারত-সংযুক্ত আমিরশাহি সহযোগিতা


ভারত এবং সংযুক্ত আরব-আমিরশাহির মধ্যে পুনর্নর্বীকরনযোগ্য জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারনের লক্ষ্যে যে সাধারণ কাঠামোগত চুক্তিটি স্বাক্ষরিত হয় এবছরের ১১ই ফেব্রুয়ারী সেসম্পর্কে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে অবহিত করা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে। মন্ত্রীসভার বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী স্বয়ং। সংযুক্ত আরব-আমিরশাহির যুবরাজের রাষ্ট্রীয় ভারত সফরকালে নয়া দিল্লিতে এই চুক্তিটি সম্পাদিত হয়।

সাধারণ কাঠামোগত এই চুক্তিটির মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলি হল বিশুদ্ধ ও পুনর্নর্বীকরনযোগ্য জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ণ সংক্রান্ত সহযোগিতা প্রসার। বিভিন্ন প্রকল্প রচনা, তার রূপায়ণে বিনিয়োগের ব্যবস্হা, বিভিন্ন ধরনের বানিজ্যিক উদ্যোগ গ্রহণ, দ্বিপাক্ষিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় ইত্যাদির মধ্য দিয়ে পারস্পরিক সহযোগিতার বাতাবরণকে আরও উন্নত করে তোলাও এই কাঠামোগত চুক্তির আর একটি উল্লেখযোগ্য দিক। শুধু তাই নয়, নতুন ও পুনর্নর্বীকরনযোগ্য জ্বালানি ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা প্রসারও এই চুক্তিটির অন্যতম উদ্দেশ্য।

সম্পাদিত এই চুক্তিটির আওতায় বিনিয়োগের লক্ষ্যে সম্ভাবনাপূর্ণ পুনর্নর্বীকরনযোগ্য শক্তি ও জ্বালানি ক্ষেত্রের অনুসন্ধানের বিষয়েও উৎসাহিত হবে ভারত ও সংযুক্ত আরব-আমিরশাহি। এছাড়াও আর্ন্তজাতিক সৌর সমঝোতা এবং পুনর্নর্বীকরনযোগ্য জ্বালানি ক্ষেত্র সম্পর্কিত গবেষনা ও উন্নয়নের পন্হা পদ্ধতি অন্বেষণ এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উপযোগী বিভিন্ন পথ খুঁজে বের করার কাজেও এই চুক্তির আওতায় উদ্যোগ গ্রহণ করবে দুটি দেশ।

PG/SKD/NS/SS