নতুন দিল্লি, ২৫ জুন, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পুনে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই পর্বে বনজ থেকে চাঁদনিচক (করিডোর ২এ) এবং রামওয়াড়ি থেকে ওয়াঘলি/ভিট্টলওয়াড়ি (করিডোর ২বি) নির্মাণ করা হবে, যা আসলে বনজ-রামওয়াড়ির মধ্যে পুনে মেট্রো প্রকল্পের প্রথম পর্বের সম্প্রসারণ। ১২.৭৫ কিলোমিটার দীর্ঘ এই দুটি করিডোর রাস্তার উপর নির্মাণ করা হবে। এখানে চাঁদনিচক, বাভধন, কোথরুদ, খারাড়ি এবং ওয়াঘলির মতো দ্রুত উন্নয়নশীল শহরতলিতে ১৩টি স্টেশন নির্মিত হবে। পুরো প্রকল্প চার বছরের মধ্যে শেষ করা হবে।
এই প্রকল্প নির্মাণে ব্যয় হবে ৩৬২৬ কোটি ২৪ লক্ষ টাকা। পুরো ব্যয়ভার কেন্দ্রীয় সরকার, মহারাষ্ট্র সরকার এবং বাইরের কোনো সংস্থা সমানভাবে বহন করবে। কৌশলগত এই প্রকল্পটি আসলে করিডোর ২-এর একটি সম্প্রসারিত অংশ, যা কম্প্রিহেনসিভ মোবিলিটি প্ল্যানের আওতাভুক্ত। এর ফলে, চাঁদনিচক থেকে ওয়াঘলি পর্যন্ত মেট্রো রেলে সরাসরি যাওয়া যাবে এবং পুনে শহরের পূর্ব-পশ্চিম গণ পরিবহণ ব্যবস্থাকে শক্তিশালী করে তুলবে।
এর ফলে, গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি ক্ষেত্র, বাণিজ্যিক কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক অঞ্চল নতুন মেট্রো প্রকল্পের সুবিধা পাবে। সংশ্লিষ্ট অঞ্চলে গণ পরিবহণ ব্যবস্থাপনা উন্নত হবে। নতুন এই করিডোর ১ নম্বর লাইনের নিগড়ি-কাটরাজ শাখার এবং ৩ নম্বর লাইনের জেলা আদালত-হিঞ্জেওয়াড়ি শাখার জেলা আদালত স্টেশনের সঙ্গে যুক্ত হবে। ফলে, যাত্রীরা ওই স্টেশন থেকে বিভিন্ন স্থানে যেতে পারবেন।
দীর্ঘমেয়াদী গণ পরিবহণ ব্যবস্থাপনার আওতায় মুম্বাই এবং বেঙ্গালুরুর মতো শহরের সঙ্গে পুনে শহরের বাস পরিষেবার নানা ক্ষেত্রে সুবিধা হবে। চাঁদনিচক থেকে যাত্রীরা মেট্রো রেল বা বেঙ্গালুরু ও পুনে যেতে পারবেন। অন্যদিকে, আহিল্লানগর ও ছত্রপতি সম্ভাজী নগরের সঙ্গে ওয়াঘলির মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। ফলস্বরূপ, পাউড রোড এবং নগর রোডে যানজট কমবে, যাত্রীরা নিরাপদ ও পরিবেশবান্ধব গণ পরিবহণের সুবিধা পাবেন।
এই করিডোরগুলির কাজ শেষ হলে পুনে মেট্রোর ২ নম্বর লাইনে ২০২৭ সালে ৯৬ হাজার যাত্রী যাওয়া আসা করবেন। যা ২০৩৭ সালে বৃদ্ধি পেয়ে ২ লক্ষ ১ হাজার, ২০৪৭ সালে ২ লক্ষ ৮৭ হাজার এবং ২০৫৭ সালে ৩ লক্ষ ৪৯ হাজারে পৌঁছবে। মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড পুরো প্রকল্পটির বাস্তবায়ন করবে। এর ফলে, পুনে শহরের পরিবহণ সংক্রান্ত পরিকাঠামো যেমন উন্নত হবে, পাশাপাশি শহরতলিতে সুস্থায়ী ও সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত হবে।
SC/CB/SKD
महाराष्ट्र का पुणे आज हर सेक्टर में तेज विकास के साथ-साथ देश की इकोनॉमी में भी अहम योगदान दे रहा है। इसमें और गति लाने के लिए हमने यहां मेट्रो सेवाओं के विस्तार को मंजूरी दी है। इससे जहां ट्रांसपोर्टेशन को बढ़ावा मिलेगा, वहीं लोगों का जीवन और आसान होगा।https://t.co/pKqnFbKcWo
— Narendra Modi (@narendramodi) June 25, 2025
महाराष्ट्रातील पुणे आज प्रत्येक क्षेत्रात झपाट्याने विकसित होताना देशाच्या अर्थव्यवस्थेतही मोलाचे योगदान देत आहे. त्याला आणखी गती देण्यासाठी आम्ही येथे मेट्रो सेवेच्या विस्ताराला मंजुरी दिली आहे. यामुळे वाहतुकीला चालना तर मिळेलच, शिवाय लोकांचे जगणेही सुकर होईल.…
— Narendra Modi (@narendramodi) June 25, 2025