পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের ট্রিপল জাম্প ইভেন্টে রৌপ্য পদক জয় করায় প্রবীণ চিত্রভেলকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করেছেন যে, প্রবীণ চিত্রভেল এই প্রতিযোগিতায় তাঁর ক্রীড়াজীবনের সেরা লাফটিও দিয়েছেন।
শ্রী মোদী এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা জানান।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন;
“অত্যন্ত আনন্দের বিষয় যে, প্রবীণ চিত্রভেল ২০২৬ কমনওয়েলথ গেমসে পুরুষদের ট্রিপল জাম্প ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন এবং একইসঙ্গে তাঁর ক্রীড়াজীবনের সেরা লাফটিও দিয়েছেন। তাঁকে অভিনন্দন। তাঁর আগামী যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা রইল।”
#CWG2026
SC/SB/AS
Delighted that Praveen Chithravel has won a Silver Medal in the Men’s Triple Jump event at the 2026 CWG and also registered a best jump of his sporting journey. Congratulations to him. Wishing him every success in the journey ahead.#CWG2026
— Narendra Modi (@narendramodi) August 1, 2026