Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পুরুষদের বক্সিং-এর ৮০ কেজি বিভাগে সোনা জেতার জন্য অঙ্কুশ পাঙ্গালকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২ অগাস্ট, ২০২৬ 

 

গ্লাসগোয় কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের বক্সিং-এর ৮০ কেজি বিভাগে সোনা জেতার জন্য অঙ্কুশ পাঙ্গালকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

 

প্রতিযোগিতা জুড়ে অঙ্কুশ পাঙ্গাল-এর শক্তি এবং দক্ষতা প্রদর্শনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। 

 

শ্রী মোদী তাঁকে ভবিষ্যতের উদ্যোগের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে তাঁর এই সাফল্য আরও তরুণ বক্সারকে উৎকর্ষ লাভের জন্য অনুপ্রেরণা জোগাবে।

 

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন;

“২০২৬-এর কমনওয়েলথ গেমসে পুরুষদের ৮০ কেজি বক্সিং বিভাগে সোনা জয়ের জন্য অঙ্কুশ পাঙ্গালকে নিয়ে গর্বিত। প্রতিযোগিতায় তাঁর শক্তি এবং দক্ষতা প্রকৃতই প্রশংসাযোগ্য। তাঁর ভবিষ্যত উদ্যোগের জন্য শুভেচ্ছা। তাঁর এই সাফল্য যেন আরও অনেক তরুণ বক্সারকে উৎকর্ষ লাভ করতে অনুপ্রাণিত করে।

#CWG2026” 

 https://x.com/narendramodi/status/2083774390232309766?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2083774390232309766%7Ctwgr%5E4d1761d6163aaf232d9ba0d6db2ccb66872200eb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2293255reg%3D48lang%3D2

 

 

SC / AP /AG