পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমস ২০২৬-এর পুরুষদের ৬০ কেজি বক্সিং ইভেন্টে স্বর্ণপদক জয় করায় শচীন সিওয়াচকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, শচীন সিওয়াচের এই সাফল্য অনেক তরুণ বক্সারকে অনুপ্রাণিত করবে।শ্রী মোদী তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য তাঁকে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে, তিনি ভবিষ্যতেও ভারতের জন্য গৌরব বয়ে আনবেন।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন;
“গ্লাসগোতে স্বর্ণ জিতলেন শচীন সিওয়াচ!
পুরুষদের ৬০ কেজি বক্সিং ইভেন্টে সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন। তিনি অনেক তরুণ বক্সারকে অনুপ্রাণিত করবেন। তাঁর আগামী দিনের প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা। তিনি যেন সর্বদা ভারতের মুখ উজ্জ্বল করেন।
#CWG2026”
SC/SB/AS
Sachin Siwach strikes Gold at Glasgow!
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
Congrats to him for the success in the Men's 60 kg Boxing event. He will motivate several young boxers. All the best for his endeavours ahead. May he always make India proud. #CWG2026