Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পুলিশ প্রশিক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিষয়েভারত-আফগানিস্তান সহযোগিতা : মউ স্বাক্ষরের প্রস্তাবে সম্মতিকেন্দ্রীয় মন্ত্রিসভার


পুলিশ প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত বিষয়েপ্রযুক্তিগত সহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারত ও আফগানিস্তানের মধ্যে এক মউস্বাক্ষরের প্রস্তাবে আজ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বে এখানে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদনদানেরসিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রস্তাবিত মউটি আফগানিস্তানের জাতীয় পুলিশবাহিনীর দক্ষতা এবং কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারেরপাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকেও আরও জোরদার করে তোলার কাজেসাহায্য করবে।

মউ স্বাক্ষরের দিন থেকে পরবর্তী পাঁচ বছরের জন্যএই সহযোগিতা চুক্তি বহাল থাকবে। তবে, কোনও রকম পরিবর্তন বা সংশোধন ছাড়াই এই চুক্তিআরও পাঁচ বছরের জন্য সম্প্রসারিত করা যেতে পারে।

PG/SKD/ SB