Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পুলিশ মহানির্দেশকদের সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী

পুলিশ মহানির্দেশকদের সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী

পুলিশ মহানির্দেশকদের সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী


পুলিশের মহানির্দেশকদের তিনদিনের সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ের ওপর আলোচনার জন্য অনুষ্ঠিত অধিবেশনগুলিতে। এর আগে ঐদিন সকালে সম্মেলনের প্রতিনিধিদের সঙ্গে তিনি অংশগ্রহণ করেন যোগ অধিবেশনে। প্রধানমন্ত্রী সূর্যোদয় দেখেন হোয়াইট রান থেকে।

পুলিশবাহিনীর কাজকর্ম সম্পর্কিত বিভিন্ন উপস্থাপনা ও আলোচনা সাগ্রহে উপভোগ করেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি, মহিলাদের নিরাপত্তা এবং বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য মন দিয়ে শোনেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং দুই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কিরেন রিজিজু এবং শ্রী হরিভাই পার্থিভাই চৌধুরিও প্রধানমন্ত্রীর সঙ্গে ঐ অধিবেশনগুলিতে উপস্থিত ছিলেন।

SSS/SKD/DM