Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পুলিশ স্মরণ দিবসে সাহসী পুলিশ কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য


নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘পুলিশ স্মরণ দিবস’ উপলক্ষে সমস্ত পুলিশকর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জরুরি পরিস্থিতিতে সাড়া প্রদান এবং অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁদের অমূল্য অবদানের কথা স্বীকার করেন তিনি।

কর্তব্য পালনকালে জীবন উৎসর্গকারী সাহসী পুলিশকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শ্রী মোদী বলেন যে, তাঁদের সাহস, অবিচল নিষ্ঠা এবং সর্বোচ্চ আত্মত্যাগ জাতির স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে।

 

 

এক্স হ্যান্ডলে একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:

 

“পুলিশ স্মরণ দিবস হল, আমাদের পুলিশকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের একটি দিন; যাঁরা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও অসাধারণ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। আইন-শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে অপরাধ দমন, জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা – সর্বক্ষেত্রে তাঁদের অবদান অমূল্য।

কর্তব্য পালনকালে জীবন উৎসর্গকারী সাহসী পুলিশকর্মীদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের সাহস, অবিচল নিষ্ঠা এবং সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে।”

 

SC/PM/SB