পিএমইন্ডিয়া
ভারতের ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস (আইসিএআই) এবং সংযুক্তআরব আমিরশাহীর হায়ার কলেজেস অফ টেকনলজি (এইচসিটি)-র মধ্যে ২০১১ সালে স্বাক্ষরিতমউটিকে কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এখানে প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সম্পর্কে বিস্তারিতআলোচনার পর এই অনুমোদনদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্বাক্ষরিত মউ-এর আওতায় রয়েছে আইসিএআই-এর পক্ষ থেকে এইচসিটি-কেপ্রযুক্তিগত সহযোগিতা, এইচসিটি-র ছাত্র ও অধ্যাপকদের জন্য আইসিএআই-এর পক্ষ থেকেসেমিনার ও কর্মশালার আয়োজন, এইচসিটি-র ছাত্রছাত্রীদের জন্য আইসিএআই-এর প্রয়োজনীয়শংসাপত্র দান ইত্যাদি। অন্যদিকে রয়েছে, আইসিএআই-এর পেশাগত ও প্রযুক্তি সংক্রান্তবিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এইচসিটি-র পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধার প্রসার।এছাড়াও, দুটি সংস্থার পক্ষ থেকেই পরস্পরের মধ্যে অধ্যাপক ও ছাত্রছাত্রীদের বিনিময়সফরসূচির বিষয়গুলিকে উৎসাহ দেওয়া হবে। পেশাদারিত্বের উন্নয়ন এবং প্রযুক্তিগতকাজকর্মের ক্ষেত্রে দুটি সংস্থাই সহযোগিতা করবে একে অপরের সঙ্গে। এছাড়া, সংযুক্তআরব আমিরশাহীতে এইচসিটি-র কলেজগুলিতে আয়োজন করা হবে সেমিনার ও সম্মেলনের।
PG/SKD/DM/