Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পোস্টস অ্যান্ড টেলিগ্রাফস বিল্ডিং ওয়ার্কস সার্ভিস গ্রুপ ‘এ’ ক্যাডার পর্যালোচনা অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ পোস্টস অ্যান্ড টেলিগ্রাফস বিল্ডিং ওয়ার্কস (পিঅ্যান্ডটি বিডব্লিউএস) সার্ভিস গ্রুপ ‘এ’ ক্যাডার পর্যালোচনা অনুমোদন করেছে।

পদের সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে ১০৫। এই অনুমোদনের ফলে টেলিকম এবং ডাক বিভাগের সদর দপ্তর ও ক্ষেত্র শাখায় ক্যাডার কাঠামো শক্তিশালী হবে। এর ফলে, পিঅ্যান্ডটি বিডব্লিউএস আধিকারিকদের দীর্ঘসূত্রতা কমবে। সিদ্ধান্ত হয়েছে যে, ক্যাডার হিসেবে নতুন কোন নিয়োগ করা হবে না এবং প্রার্থীদের যাতে কোন বিরূপ প্রভাব না পড়ে তার জন্য ক্যাডার বিলোপ করা হবে পর্যায়ক্রমে।

উল্লেখ্য, ১৯৯০ সালে সংগঠিত গ্রুপ ‘এ’ সেবা হিসেবে পিঅ্যান্ডটি বিডব্লিউএস গঠন করা হয়েছিল। এই সেবায় তিনটি শাখা আছে – সিভিল, ইলেক্ট্রিক্যাল এবং আর্কিটেকচার যারা কাজ করে টেলিকম দপ্তর এবং ডাক বিভাগের জন্য। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত কম্বাইন্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হওয়া পিঅ্যান্ডটি বিডব্লিউএস আধিকারিকরা টেলিযোগাযোগ দপ্তর ও ডাক বিভাগের ম্যানেজমেন্ট এবং প্রশাসনিক পদে কাজ করেন। তাঁদের অনেক সময় ডেপুটেশনে অন্য কেন্দ্রীয় মন্ত্রক, দপ্তর, স্বশাসিত সংস্থা এবং রাজ্য সরকারি পদে কাজ করতে হয়। ১৯৯০-এ এটি গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন ক্যাডার পর্যালোচনা করা হয়নি।

বিএসএনএল গঠিত হওয়ার পর কাজকর্মে পরিবর্তন আসে। ক্যাডারের সংখ্যা কমে কারণ বিএসএনএল-এ অনেক আধিকারিককে বদলি করা হয়। বেশিরভাগ কাজকর্মই বিএসএনএল-এর হাতে চলে যাওয়ায় পিঅ্যান্ডটি বিডব্লিউএস-এর হাতে থাকে শুধু টেলিকম দপ্তর এবং ডাক বিভাগের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব। এছাড়াও তারা নতুন প্রকল্পের দেখাশোনা, সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথরিটি বিধি, ২০১০ অনুযায়ী ইলেক্ট্রো-মেকানিক্যাল যন্ত্রপাতি পরিদর্শন, নতুন বিধি-নিয়ম তৈরি, টেলিকম কেন্দ্রগুলির মান নির্দিষ্ট করা ইত্যাদি পরিকাঠামোগত চাহিদাগুলি তারাই মেটাত। এই কারণে এবং বিভিন্ন গ্রেডের দীর্ঘসূত্রতার জন্য এই পর্যালোচনা জরুরি হয়ে পড়েছিল। সেই মতো পিঅ্যান্ডটি বিডব্লিউএস আধিকারিকদের ক্যাডার কাঠামো অনুমোদন করা হয় যা মনে করা হয়েছিল টেলিকম দপ্তর এবং ডাক বিভাগের ভূমিকা এবং দায় পালনের জন্য জরুরি।

ক্যাডারের বর্তমান যা শক্তি তাতেই এটি সীমাবদ্ধ থাকবে। ক্যাডার পর্যালোচনার ফলে সরকারের আর্থিক কোন অতিরিক্ত ব্যয় হবে না।

CG/AP/DM/