Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্যারিসে জলবায়ু পরিবর্তন: আলোচনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট


ফ্রান্সের প্রেসিডেন্ট মিঃ ফ্রাঙ্কোইস হল্যান্দ ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে সি ও পি-২১ শীর্ষ বৈঠকে জলবায়ুর ওপর আলোচনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করেন। বর্তমানে প্যারিসে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং তা এখন প্রায় শেষ পর্যায়ে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই প্রসঙ্গে ফ্রান্সের প্রসিডেন্টের ভূমিকা ও দৃষ্টিভঙ্গির বিশেষ প্রশংসা করেন।