Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্যারিসে সিওপি-২১ বৈঠকের আগে (এলএমডিসি) প্রতিনিধিদলের প্রধানদের সংগে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ

প্যারিসে সিওপি-২১ বৈঠকের আগে (এলএমডিসি) প্রতিনিধিদলের প্রধানদের সংগে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ


চলতি বছরের শেষ দিকে প্যারিসে অনুষ্ঠিত হবে জলবায়ু পরিবর্তন বিষয়ক রাষ্ট্রসংঘের বৈঠক, সিওপি-২১ । তারই প্রস্তুতি হিসাবে সমমনোভাবাপন্ন উন্নয়নশীল দেশগুলোর (এলএমডিসি) প্রতিনিধিদলের প্রধানদের সংগে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মংগলবার মিলিত হন। ভারত এলএমডিসি-র এই বৈঠক আয়োজন করে, যা এখানে গত দুদিন ধরে অনুষ্ঠিত হয় |

প্রধানমন্ত্রী প্রতিনিধিদের সংগে আলাপচারিতায় বলেন, জলবায়ু পরিবর্তন সম্বন্ধীয় চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ব এখন ওয়াকিবহাল, কিন্তু বিশ্বকে জলবায়ুর বিচার নীতি সম্পর্কেও সচেতন করতে হবে । তিনি বলেন, উন্নয়নশীল দেশের কিছু অংশ সহ নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠী এমন বাতাবরণ তৈরীর চেষ্টা করছে যে, উন্নয়ন এবং প্রবৃদ্ধি পরিবেশের শত্রু, ফলে যারা উন্নয়ন এবং প্রবৃদ্ধি-র জন্য কাজ করছেন তারাই দোষী – এই বাতাবরণের মোকাবিলা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিশজুড়ে, উন্নয়নশীল এবং উন্নত দেশে, পরিবেশ বিষয়ে একটি অভিন্ন পাঠ্যক্রম স্কুলে পড়ানো উচিৎ, যাতে নতুন প্রজন্ম আবহাওয়া পরিবর্তন মোকাবিলায় অভিন্ন লক্ষ্য নিয়ে বড় হয়ে উঠতে পারে।

নিজস্ব উন্নয়নের ধারা বজায় রেখে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে উন্নয়নশীল দেশগুলিকে পরিচ্ছন্ন প্রযুক্তি দেওয়ার বিষয়ে উন্নত বিশ্বের প্রতিশ্রুতি পূরণ করার এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী জোর দেন। তিনি বলেন উন্নত বিশ্বকে যেমন দূষণ নির্গমন কমাবার লক্ষ্য রাখতে হবে, তেমনি উন্নয়নশীল দেশকে কাজ করতে হবে উৎসাহ দেওয়ার লক্ষ্যে রাখতে হবে, যেমন পুন:নবিকৃত শক্তি এবং পরিবেশ বান্ধব আবাসন নির্মান।

প্রধানমন্ত্রী জীবনযাত্রায় পরিবর্তন এনে শক্তি ব্যবহার কমাতে আহবান জানান । তিনি বলেন জলবায়ু বিষয়ে ভারত এলএমডিসি-র সাথে কাঁধে কাঁধ মিলিযে কাজ করে যাবে ।

এই আলাপচারিতার সময় কেন্দ্রীয় পরিবেশ এবং বন মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকার উপস্থিত ছিলেন।

SC/DSG/AGT/S