পিএমইন্ডিয়া
পরিবেশ ও আবহাওয়া পরিবর্তন নিয়ে সোমবার প্যারিসে শুরু হওয়া বার্ষিক কনফারেন্স অফ পার্টিস বা সি.ও.পি.-২১ শিখর সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী| ফরাসি রাষ্ট্রপতি শ্রী ফ্রাঁসোয়া ওল্যান্দের সঙ্গে যুগ্মভাবে ‘আন্তর্জাতিক সৌর জোট’ নিয়ে বৈঠকের উদ্যোক্তা প্রধানমন্ত্রী| আমেরিকার রাষ্ট্রপতির উদ্যোগে আয়োজিত উদ্ভাবনী অভিযান অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি|
প্রধানমন্ত্রী এক ট্যুইট বার্তায় বলেছেন, “ প্যারিসের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছি, সেখানে সি.ও.পি.-২১ সম্মেলনে যোগ দেব| সেই সম্মেলনে আমরা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব| সি.ও.পি.-২১-এ ইন্ডিয়ান প্যাভিলিয়নের উদ্বোধন করব, যেখানে প্রকৃতি ও পরিবেশের সঙ্গে ভারতের সংযুক্তি এবং আবহাওয়া পরিবর্তন মোকাবিলায় ভারতের প্রতিশ্রুতি প্রদর্শিত হবে| রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওল্যান্দ ও আমি যুগ্মভাবে আন্তর্জাতিক সৌর জোটের বৈঠকের উদ্যোক্তা| আমেরিকার রাষ্ট্রপতির উদ্যোগে আয়োজিত ‘উদ্ভাবনা অভিযানেও’ যোগ দেব|”
SC/AD/AGT/S
Leaving for Paris, where I will join @COP21. In the Summit, we will deliberate on crucial issues relating to environment & climate change.
— Narendra Modi (@narendramodi) November 29, 2015
At the @COP21 will inaugurate India Pavilion, showcasing India's harmony with nature, environment & commitment to mitigate climate change.
— Narendra Modi (@narendramodi) November 29, 2015
President @fhollande & I will jointly host a meeting of International Solar Alliance. Will also attend 'Mission Innovation' hosted by @POTUS
— Narendra Modi (@narendramodi) November 29, 2015