Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভারতীয় হকি দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নয়াদিল্লি, ০৮ অগাস্ট, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের প্যারিসে চলতি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভারতীয় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন।
শ্রী মোদী ভারতীয় হকি দলের দক্ষতা, ঐকান্তিক প্রয়াস ও দলগত উদ্যোগের  প্রশংসা করেছেন। 
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “এই সাফল্য আগামী প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে! 
অলিম্পিকে ভারতীয় হকি দল উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখে ব্রোঞ্জ পদক জয় করেছে! এটি আরও বিশেষ কৃতিত্বের যে, অলিম্পিকে তাঁরা পরপর দু’বার পদক জিতেছে।
তাঁদের দক্ষতা, ঐকান্তিক প্রয়াস এবং দলগত উদ্যোগে এই সাফল্য। তাঁরা অসাধারণ মনের জোর ও হার না মানা মনোভাবের পরিচয় দিয়েছেন। খেলোয়াড়দের অভিনন্দন।
প্রত্যেক ভারতীয়ের হকির সঙ্গে আবেগের যোগ রয়েছে। এই সাফল্য অর্জন আমাদের দেশের যুবদের মধ্যে হকি খেলাকে আরও জনপ্রিয় করে তুলবে”।

PG/SS/SB…