Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্যালেস্তাইনের রাষ্ট্রপ্রধানের সরকারি পর্যায়ে ভারত সফরে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি

প্যালেস্তাইনের রাষ্ট্রপ্রধানের সরকারি পর্যায়ে ভারত সফরে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি

প্যালেস্তাইনের রাষ্ট্রপ্রধানের সরকারি পর্যায়ে ভারত সফরে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি


মহামান্য শ্রী মাহমুদ আব্বাস,

প্যালেস্তাইনের রাষ্ট্রপ্রধান,

প্যালেস্তিনীয় ও ভারতীয় প্রতিনিধিদলের সদস্যবৃন্দ,

সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা,

ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ,

ভারতের এক পুরনো বন্ধু রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে সরকারি সফরে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। ভারত ও প্যালেস্তাইনের মধ্যে সম্পর্ক দীর্ঘস্থায়ী সৌভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ভিত্তিতে মজবুত হয়েছে সেই আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় থেকে। প্যালেস্তিনীয় সংগ্রামের সমর্থনে ভারত চিরকালই অবিচল আর আমরা এক স্বাধীন, সার্বভৌম, ঐক্যবদ্ধ ও বাস্তবসম্মত প্যালেস্তাইনকে ইজরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে দেখার ব্যাপারে আশাবাদী। আজ আমাদের আলোচনার সময় রাষ্ট্রপতি আব্বাসকে এই মর্মে আমাদের অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করেছি।

বন্ধুগণ,

রাষ্ট্রপতি আব্বাস এবং আমি এক্ষুনি এক বিশদ ও প্রয়োজনীয় আলোচনা সেরে উঠলাম, যেটা আমাদের অংশীদারিত্বকে আরও বলিষ্ঠ করে তুলবে। আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া সম্পর্কে বিশদভাবে মতামত বিনিময় করেছি। সুস্থায়ী রাজনৈতিক আলোচনা ও শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমেই যে পশ্চিম এশিয়ার চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা দরকার সে বিষয়ে আমরা একমতও হয়েছি। ভারত এক্ষেত্রে এক পূর্ণাঙ্গ সমাধান খোঁজার লক্ষ্যে এগোতে প্যালেস্তিনীয় ও ইজরায়েলী পক্ষের মধ্যে আলোচনা যথাসম্ভব শীঘ্র পুনরায় শুরুর আশা করে। দ্বিপাক্ষিক স্তরে ভারত প্যালেস্তাইনের প্রয়োজনীয় উন্নয়ন অংশীদার হওয়ার বিষয়ে দৃঢ় সংকল্প। রাষ্ট্রপতি আব্বাস ও আমি এক বিষয়ে একমত হয়েছি যে, উভয়পক্ষই ব্যবহারিক সহযোগিতার মাধ্যমে প্যালেস্তাইনের অর্থনীতি গড়ে তুলতে এবং এর অধিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়নে অবদান রাখবে। আমরা প্যালেস্তাইনের উন্নয়ন এবং সামর্থ্য গড়ে তোলার প্রচেষ্টাকে সমর্থন যুগিয়ে যাব। আজ সম্পাদিত চুক্তিগুলি এই লক্ষ্যে সহযোগিতা জোরদার করার জন্য আমাদের অভিপ্রায়ের প্রতি পুনরায় নিশ্চয়তা যোগানো। আমরা তথ্য প্রযুক্তি, যুব বিষয়ক ও দক্ষতা উন্নয়নের মতো ক্ষেত্রগুলিকে ভারতের সহায়তা যোগানোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছি। ভারত রামাল্লা’তে একটি ফ্ল্যাগশিপ টেকনো-পার্ক প্রকল্পের জন্য প্রকল্প সহায়তার ব্যবস্থা করছে। কাজ শেষ হয়ে গেলে এটি প্যালেস্তাইনে একটি আইটি হাব হিসাবে কাজ করবে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সবরকম প্রশিক্ষণ ও পরিষেবা যোগানোর একমাত্র ঠিকানা হিসাবে। আমরা এইসঙ্গেই আমাদের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে যোগা’র মতো নতুন নতুন বিষয় সংযুক্ত করে এই আদান-প্রদান বাড়ানোর প্রয়াস নিয়েছি। আগামী মাসে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্যালেস্তাইনের প্রচুর সংখ্যক মানুষ যোগ দেবেন বলেই আমাদের আশা। সবশেষে আমি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস এবং তাঁর প্রতিনিধি দলের ভারতে সুন্দর ও ফলপ্রদভাবে সময় কাটবে বলে কামনা করি। রাষ্ট্রপতি আব্বাসের সঙ্গে একযোগে কাজ করার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলার দিকেই আমার প্রচেষ্টা থাকবে।

ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ।

PG/ SB