Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রকল্প রূপায়ণে রাজ্যগুলির সঙ্গে যৌথ উদ্যোগ : রেল মন্ত্রককে অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


বিভিন্ন রাজ্যে রেল পরিকাঠামো প্রকল্পগুলির রূপায়ণে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে তুলতে রেল মন্ত্রককে অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সম্পর্কিত একটি প্রস্তাব অনুমোদন করা হয়। প্রকল্পের আকার অনুযায়ী প্রত্যেকটি যৌথ উদ্যোগের প্রারম্ভিক মূলধন হবে ১০০ কোটি টাকা। এর মধ্যে রেল মন্ত্রকের মূলধনের পরিমাণ প্রতিটি রাজ্যের ক্ষেত্রেই দাঁড়াবে ৫০ কোটি টাকা।

এই যৌথ উদ্যোগ প্রচেষ্টা রেলের বিভিন্ন প্রকল্পে সংশ্লিষ্ট রাজ্যগুলির অংশগ্রহণ আরও নিশ্চিত করে তুলবে। এছাড়াও, প্রকল্প রূপায়ণের কাজে জমি অধিগ্রহণের মতো বিষয়গুলিরও দ্রুত নিষ্পত্তি ঘটবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পগুলি রূপায়িত হলে লাভবান হবে সাধারণ পর্যটক থেকে ছোট-বড় শিল্প সংস্থা সকলেই।

PG/SKD/DM/