Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং পরিবেশ সংরক্ষণে দায়বদ্ধতার বার্তাবাহী একটি সংস্কৃত সুভাষিতম সমাজমাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ৩০ জুলাই  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের অস্তিত্বের মূল কথা হল প্রকৃতি ও পরিবেশের প্রতি শ্রদ্ধা। সুস্থ, সমৃদ্ধ এবং শক্তিশালী দেশ গঠনের লক্ষ্যে সকলের প্রতি এই আদর্শের অনুসারী হওয়ার আবেদন রেখেছেন তিনি। 

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম এক্স মাধ্যমে তুলে ধরেছেন। সেখানে বলা হয়েছে, আকাশ এবং ধরিত্রী সর্বকালে মানুষের কাছে শ্রদ্ধেয়। পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী পরিসর আমাদের জীবনকে আলোকিত করুক। গাছগাছালি আমাদের পুষ্টি এবং আনন্দের উৎস। সর্বশক্তিমান সারা বিশ্বকে সুস্থিত ও সমৃদ্ধ করে তুলুন।

 

https://x.com/narendramodi/status/2082655360876499299?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2082655360876499299%7Ctwgr%5E65844cf578a7f8f9b8d4b90cf6ac89e525ea0074%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2291519reg%3D48lang%3D1

 

SC/AC/DM