পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ প্রগতি মঞ্চের মাধ্যমে সংশ্লিষ্টদের সাথে মত-বিনিময় করেন| উল্লেখ্য, সরকারী ব্যবস্থাপনাকে সক্রিয় করে তোলা ও সময়োচিত কার্য সম্পাদনের লক্ষ্যে তথ্য-প্রযুক্তি ভিত্তিক বহু ধারার একটি মঞ্চ হলো প্রগতি (প্রো-একটিভ গভর্নেন্স এন্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন)|
এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী সড়ক, রেল, মেট্রো রেল, বিদ্যুৎ সম্পর্কিত কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রজেক্ট এবং খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রের কিছু প্রজেক্টের রূপায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন| এই প্রজেক্টগুলি বেশ কয়েকটি রাজ্যে, যেমন, দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানায় রূপায়নের কাজ চলেছে|
হায়দরাবাদ মেট্রো রেল প্রজেক্টের পর্যালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী পিপিপি মডেলের এই প্রকল্পের কাজে সর্বশ্রেষ্ঠ গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পাদন করতে সংস্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আর্জি জানান|
প্রধানমন্ত্রী আজ অন্যান্য যেসকল গুরুত্বপূর্ণ প্রজেক্টের পর্যালোচনা করেন এর মধ্যে রয়েছে পূর্বাঞ্চলগামী সুনির্দিষ্ট পণ্য পরিবহন সরণী বা ইস্টার্ন ডেডিকেটেড ফ্রাইট করিডোর এবং দিল্লি-হরিয়ানা-উত্তরপ্রদেশ পূর্ব-প্রান্তিক মহাসড়ক|
প্রধানমন্ত্রী এদিন ফুড পার্ক স্কিমের পর্যালোচনা করেন| এখন পর্যন্ত যে সমস্ত ফুড পার্কের কাজ সম্পন্ন হয়েছে সেগুলো থেকে কী সুফল বা লাভ হচ্ছে তার সার্বিক মূলায়ন করার জন্যও প্রধানমন্ত্রী আহ্বান জানান|
মায়ানমারে কালাদান মাল্টি-মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট ও রি-টেডিম সড়ক প্রজেক্টের নির্মানের কাজের পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী| তিনি এই প্রজেক্ট দুটিকে ভারতের ‘এক্ট ইস্ট’ নীতির অন্যতম ভিত্তিপ্রস্তর বলে ব্যাখ্যা দিয়ে উভয় প্রকল্পকে দ্রুত সম্পাদিত করার জন্য আর্জি জানান| প্রধানমন্ত্রী এমএনরেগার অধীনে সরাসরি নগদ হস্তান্তর (ডিবিটি)প্রক্রিয়া এবং লক্ষ্যযুক্ত গণবন্টন ব্যবস্থা পরিচালনায় অগ্র থেকে অন্তিম প্রান্তের মধ্যে কম্পিউটার ব্যবস্থা চালু করার ব্যাপারে প্রকল্পের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করেন|
SC/JC/AGT
Today's PRAGATI meeting had a focus on infrastructure projects across India. We reviewed the Food Park Scheme & it's benefits to the people.
— NarendraModi(@narendramodi) December 30, 2015
Discussions were held on Hyderabad Metro Rail project. Emphasised on timely completion & quality for all infrastructure projects.
— NarendraModi(@narendramodi) December 30, 2015
Reviewed KaladanMulti-Modal Transit Transport & Rih-Tedimroad project in Myanmar, which is one of the cornerstones of our Act East policy.
— NarendraModi(@narendramodi) December 30, 2015
2 key projects, Eastern Dedicated Freight Corridor & Delhi-Haryana-UP Eastern Peripheral Highway were also reviewed. https://t.co/gcP4nPQDVZ
— NarendraModi(@narendramodi) December 30, 2015