Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘প্রগতি’র মাধ্যমে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠক

‘প্রগতি’র মাধ্যমে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠক

‘প্রগতি’র মাধ্যমে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠক


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সক্রিয় প্রশাসন গড়ে তুলতে প্রকল্পের সময়ানুগ রূপায়ণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক মাল্টি মোডাল প্ল্যাটফর্ম ‘প্রগতি’-এর মাধ্যমে মতবিনিময় করেন। এটি ছিল প্রধানমন্ত্রীর পঞ্চম মতবিনিময় অনুষ্ঠান। বুধবারের এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রের কাজকর্ম ও অগ্রগতি পর্যালোচনার সময়, ডাক পরিষেবা সংক্রান্ত অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সমাজের দরিদ্রতর শ্রেণীর মানুষের জন্য ডাক পরিষেবাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি ডাক বিভাগকে মানি অর্ডার, ডাকঘর সঞ্চয় ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট ও ডাক পরিষেবায় বিলম্বের মতো ক্ষেত্রগুলিতে পরিষেবার মান বাড়াতে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খন্ড, ওডিশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, তামিলনাডু, উত্তরাখন্ড, রাজস্থান, গুজরাট, গুজরাট, হরিয়ানা ও উত্তর প্রদেশে ছড়িয়ে থাকা রেল, সড়ক, শক্তি, টেলিযোগাযোগ এবং কৃষির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করেন। রেলের পশ্চিমাঞ্চলীয় ডেডিকেটেড ফ্রেইট করিডর এবং চেন্নাই মেট্রোরেল প্রকল্পের কাজের অগ্রগতিও তিনি খতিয়ে দেখেন। শ্রী মোদী চালু এই প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার আহ্বান জানান।

উগ্র বামপন্থা অধ্যুষিত অঞ্চলে মোবাইল পরিষেবা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ বিশেষ করে, অনগ্রসর অঞ্চলের মানুষের জন্য মোবাইল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মোবাইল পরিষেবা প্রকল্পের রূপায়ণ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সব রাজ্যের প্রতি আহ্বান জানান।

অসম, উত্তর প্রদেশ ও কর্ণাটকের তিনটি পুলিশ থানার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম’ প্রকল্পের অগ্রগতি সম্বন্ধেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। দেশ জুড়ে এই প্রকল্পের দ্রুত রূপায়ণের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।

PG/BD/SB/27_AUGUST_2015….(221)