পিএমইন্ডিয়া
মোবাইল টাওয়ার এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিকাঠামোনির্মাণের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের জমি কেন্দ্রীয় যোগাযোগ দপ্তরের সংস্থাগুলিরঅনুকূলে হস্তান্তরের লক্ষ্যে নীতিগত এক সংশোধন প্রস্তাবে আজ অনুমোদন দিল কেন্দ্রীয়মন্ত্রিসভা। মোবাইল টাওয়ার সংস্থাপনের জন্য কেন্দ্রীয় যোগাযোগ দপ্তরের নীতি-নির্দেশিকাঅনুসরণের ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতার নিরিখেই এই যোগাযোগ পরিকাঠামোর বিষয়টিকেচিহ্নিত করা হয়েছে।
নীতি সংশোধনের প্রস্তাবটিতে বলা হয়েছে যে,প্রতিরক্ষা মন্ত্রকের জমি লিজ-এর ভিত্তিতে যোগাযোগ পরিকাঠামো গড়ে তোলার কাজেব্যবহার করা যাবে। এই ব্যবস্থায় প্রতিরক্ষা মন্ত্রকের ক্যান্টনমেন্ট এবং মিলিটারিস্টেশনগুলিতে সংযোগ ও যোগাযোগের মান ও পরিষেবা আরও উন্নত হয়ে উঠবে বলে আশা করাহচ্ছে।
PG/SKD/ SB