পিএমইন্ডিয়া

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ৫২ বছর বয়সী রতন বরাই মায়োকার্ডিয়াল ইনফার্কেশন রোগে আক্রান্ত হয়েছিলেন। দরিদ্র এই মানুষটিকে পোর্টব্লেয়ারে জিবি পন্থ হাসপাতালে যখন ভর্তি করা হয়, তখন তাঁর বুকের বাম দিকে তীব্র যন্ত্রণা হচ্ছিল এবং তিনি খুব ঘামছিলেন। রতন বারুইয়ের ডায়াবেটিসও ছিল। স্বাস্থ্য পরীক্ষা করার পর দেখা গেল তাঁর হৃদপিন্ডের আন্টেরিওর ওয়ালে মায়োকার্ডিয়াল ইনফার্কেশন আছে। তাঁকে ঐ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ করে মূল ভূখন্ডে হৃদরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানোর সুপারিশ করা হয়।
যেহেতু, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হৃদরোগ চিকিৎসার সুব্যবস্থা নেই, তাই এই ধরনের রোগীদের কলকাতা ও চেন্নাইয়ের মতো মূল ভূখন্ডের শহরগুলিতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়ে থাকে। রতন বরাইয়ের দারিদ্র্যের কারণে এই চিকিৎসা করানো কষ্টকর ছিল।
তবে যখন তিনি জানলেন, আয়ুষ্মান ভারত – পিএমজেএওয়াই – এর মাধ্যমে নগদহীন বিমা সুরক্ষার ব্যবস্থা রয়েছে, তখন তিনি আশার আলো দেখতে পেলেন। এই বিমার মাধ্যমে তিনি তাঁর প্রয়োজনীয় চিকিৎসা বিনামূল্যে করাতে পেরেছিলেন।
আজ তিনি সম্পূর্ণ সুস্থ এবং বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বিমা প্রকল্পের সাফল্যের কথা আরও ৩০ জন সুবিধাভোগীর সঙ্গে তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় জানান। ঠিক এক বছর আগে ২০১৮ সালে আজকের দিনে আয়ুষ্মান ভারত কর্মসূচির সূচনা হয়েছিল। এর উদ্দেশ্য ১০ কোটি ৭৪ লক্ষেরও বেশি দরিদ্র দেশবাসীর কাছে সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া।
গত এক বছরে রতন বরাইয়ের মতো ৫০ হাজারেরও বেশি রোগী আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় তাঁদের রাজ্যের বাইরে গিয়ে এই ধরনের উন্নত চিকিৎসা পরিষেবা পেয়েছেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য কর্মসূচির অধীনে ১৬,০৮৫টি হাসপাতাল তালিকাভুক্ত হয়েছে। এই কর্মসূচির আওতায় ৪১ লক্ষেরও বেশি সুবিধাভোগী চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ১০ কোটিরও বেশি ই-কার্ড বন্টন করা হয়েছে। ২০ হাজার ৭০০-রও বেশি স্বাস্থ্য কেন্দ্র দেশ জুড়ে মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছে।
CG/CB/SB
Prime Minister will interact with select beneficiaries of Ayushman Bharat PM-JAY. He will visit the exhibition on PM-JAY which will showcase the journey of the scheme over the past one year.
— PMO India (@PMOIndia) October 1, 2019
Had an excellent interaction with beneficiaries of Ayushman Bharat PM-JAY. I am delighted that this scheme has touched the lives of many across India, giving them better health and more happiness. @AyushmanNHA pic.twitter.com/92FH2cwrwl
— Narendra Modi (@narendramodi) October 1, 2019