পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী ২০১৭-র ৭ এবং ৮ অক্টোবর গুজরাট সফর করবেন।
৭ অক্টোবরসকালে প্রধানমন্ত্রী দ্বারকাধীশ মন্দির সফর করবেন। দ্বারকায় তিনি ওখা ও বেইটদ্বারকার মধ্যে একটি সেতু ও অন্যান্য সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকরবেন। তিনি সেখানে একটি জনসভাতেও ভাষণ দেবেন।
দ্বারকাথেকে প্রধানমন্ত্রী সুরেন্দ্র নগর জেলার চোটিলায় পৌঁছবেন। রাজকোটে তিনি একটিগ্রিনফিল্ড বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও, আমেদাবাদ-রাজকোটজাতীয় সড়ককে ছ’লেনে উন্নীত করা এবং রাজকোট-মোরবি রাজ্য সড়ককে চার লেনে উন্নীত করারজন্য প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও, প্রধানমন্ত্রী সম্পূর্ণস্বয়ংক্রিয়ভাবে দুগ্ধ প্রক্রিয়াকরণের একটি কেন্দ্র ও প্যাকেজিং প্ল্যান্ট জাতিরউদ্দেশে উৎসর্গ করবেন। সুরেন্দ্র নগরে জোড়াবরনগর এবং রতনপুর এলাকার মধ্যে একটিপানীয় জলের পাইপলাইন প্রকল্পও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এখানেও তাঁর একটিজনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
৮ অক্টোবরসকালে প্রধানমন্ত্রী ভাদনগর পৌঁছবেন। প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এই প্রথমতিনি এই শহরে যাচ্ছেন। সেখানে তিনি হাটকেশ্বর মন্দিরে যাবেন। একটি জনসভায় প্রধানমন্ত্রীপরিবর্ধিত ‘মিশন ইন্দ্রধনুস’ প্রকল্পের সূচনা করবেন। শিশুদের সম্পূর্ণ টিকাকরণেরআওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজকে ত্বরান্বিত করতে এই প্রকল্প চালু করা হচ্ছে। নতুনএই প্রকল্পটি পুর এলাকার এবং যে সমস্ত অঞ্চলে টিকাকরণের হার কম, সেখানে বেশি জোরদেবে। প্রধানমন্ত্রী, ‘ইমটেকো’ অ্যাপেরসূচনা উপলক্ষে স্বাস্থ্যকর্মীদের হাতেই-ট্যাবলেট তুলে দেবেন। আশা কর্মীদের কাজের উন্নয়নের লক্ষ্যে ‘ইমটেকো’ একটি অভিনবমোবাইল ফোনের অ্যাপ্লিকেশন। ভারতে আশা কর্মীদের আরও ভালো পরিচালনা, সহায়তা এবংউদ্বুদ্ধ করার মাধ্যমে নবজাতক শিশু এবং নতুন মায়েদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসাএবং শিশুস্বাস্থ্যের ক্ষেত্রে উদ্যোগের জন্যই এক অ্যাপটি তৈরি করা হয়েছে। ‘ইমটেকো’রঅর্থ – ইনোভেটিভ মোবাইল ফোন টেকনলজি ফর কমিউনিটি হেল্থ অপারেশন্স (গোষ্ঠীস্বাস্থ্য সংক্রান্ত কাজের জন্য অভিনব মোবাইল ফোন প্রযুক্তি)। গুজরাটিতে ‘টেকো’শব্দের অর্থ আবার ‘সমর্থন’। অতএব, ‘ইমটেকো’র অর্থ হচ্ছে ‘আমিই সমর্থন’।প্রধানমন্ত্রী এখানেও এক জনসভায় ভাষণ দেবেন।
ঐদিন বিকেলেপ্রধানমন্ত্রী ভারুচে পৌঁছবেন। সেখানে নর্মদা নদীর ওপর ভাদভুত ব্যারেজেরভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া, গুজরাটের সুরাটের উধনা থেকে বিহারেরজয়নগর পর্যন্ত অন্ত্যোদয় এক্সপ্রেসের যাত্রা সূচনা করবেন। তিনি গুজরাট নর্মদাফার্টিলাইজার কর্পোরেশনে বেশ কয়েকটি প্ল্যান্টের উদ্বোধন করবেন এবং ভিত্তিপ্রস্তরস্থাপনের ফলক উদ্বোধন করবেন। এখানেও তিনি এক জনসভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী৮ অক্টোবর সন্ধ্যায় দিল্লি ফিরে আসবেন।
PG/PB/DM/
Will be in Gujarat today & tomorrow, where I will join important programmes across the state. https://t.co/QkJTt3pKzG
— Narendra Modi (@narendramodi) October 7, 2017
My programmes today begin with a visit to the Dwarkadhish Temple. Will lay the foundation stone for a bridge between Okha and Bet Dwarka.
— Narendra Modi (@narendramodi) October 7, 2017
Foundation stones for other projects relating to the road sector will also be laid. I will then address a public meeting at Dwarka.
— Narendra Modi (@narendramodi) October 7, 2017
In Chotila, Surendranagar district, foundation stone for projects including greenfield airport for Rajkot & highway projects will be laid.
— Narendra Modi (@narendramodi) October 7, 2017
A fully automatic milk processing & packaging plant and a drinking water distribution pipeline will be dedicated to the nation in Chotila.
— Narendra Modi (@narendramodi) October 7, 2017
There shall be a public meeting in Chotila after which I will go to Gandhinagar, where a new building of IIT will be dedicated to the nation
— Narendra Modi (@narendramodi) October 7, 2017
The PM Gramin Digital Saksharta Abhiyan (PMGDISHA) aimed at imparting digital literacy to citizens in rural areas will be launched today.
— Narendra Modi (@narendramodi) October 7, 2017
I will also speak at a public meeting in Gandhinagar. Watch all my programmes today on the NM App. https://t.co/TYuxNNJfIf
— Narendra Modi (@narendramodi) October 7, 2017