পিএমইন্ডিয়া
লোকসভা নির্বাচনে বিপুলভাবে জয়ী হওয়ায় নেপালের প্রধানমন্ত্রী শ্রী কে পি শর্মা ওলি আজ টেলিফোনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান।
উষ্ণ শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী ওলিকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মোদী ভারত – নেপাল মৈত্রীপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করতে ভারতের অঙ্গীকারের কথা পুনরায় ব্যক্ত করেন।
উভয় নেতা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় লক্ষ্যণীয় অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রতিবেশী দু’দেশের মধ্যে পরম্পরাগত নিবিড় ও বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত তথা বহুস্তরীয় দ্বিপাক্ষিক সহযোগিতাকে গভীরতর করার লক্ষ্যে একযোগে কাজ করার ব্যাপারে নিজেদের অঙ্গীকারের কথা পুনরায় ব্যক্ত করেন।
CG/BD/SB
Thank you PM @kpsharmaoli for your warm wishes. Nepal and India have been close friends and neighbours since time immemorial, nurtured by our strong people-to-people bonds. I look forward to continue working with you to take India-Nepal relationship to ever greater heights. https://t.co/ySA7gtzVu2
— Narendra Modi (@narendramodi) May 23, 2019