Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীকে প্রথম ফিলিপ কোটলার প্রেসিডেনশিয়াল পুরস্কার প্রদান করা হল

প্রধানমন্ত্রীকে প্রথম ফিলিপ কোটলার প্রেসিডেনশিয়াল পুরস্কার প্রদান করা হল

প্রধানমন্ত্রীকে প্রথম ফিলিপ কোটলার প্রেসিডেনশিয়াল পুরস্কার প্রদান করা হল

প্রধানমন্ত্রীকে প্রথম ফিলিপ কোটলার প্রেসিডেনশিয়াল পুরস্কার প্রদান করা হল


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ নতুন দিল্লির ৭, লোককল্যাণ মার্গে প্রথম ফিলিপ কোটলার প্রেসিডেনশিয়াল পুরস্কার প্রদান করা হয়েছে।

এই পুরস্কার প্রদানের ক্ষেত্রে মানুষ, মুনাফা ও গ্রহ সংক্রান্ত তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এবার থেকে প্রতি বছর রাষ্ট্রের একজন নেতাকে এই পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারের শংসাপত্রে বলা হয়েছে, দেশকে অসাধারণ নেতৃত্বদানের জন্য শ্রী নরেন্দ্র মোদীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হল। দেশে অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে অনন্য সাফল্য এসেছে ভারতের প্রতি তাঁর নিঃস্বার্থ সেবা এবং অক্লান্ত পরিশ্রমের দরুণ।

তাঁর নেতৃত্বে ভারত এখন উদ্ভাবনী কেন্দ্র এবং মূল্য সংযুক্ত উৎপাদনের (মেক ইন ইন্ডিয়া) পাশাপাশি তথ্যপ্রযুক্তি, অ্যাকাউন্টিং এবং আর্থিক ক্ষেত্রের মতো পেশাদারী পরিষেবা প্রদানে গ্লোবাল হাব হিসেবে চিহ্নিত হয়েছে।

ঐ শংসাপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সামাজিক সুযোগ-সুবিধা ও আর্থিক অন্তর্ভুক্তির জন্য অভিনব পরিচিতি সংখ্যা বা আধার-সহ ডিজিটাল বিপ্লবের (ডিজিটাল ভারত) মতো উদ্যোগগুলি তাঁর দূরদৃষ্টির পরিচায়ক। এই সমস্ত উদ্যোগ নতুন শিল্পোদ্যোগ স্থাপন, সহজে ব্যবসা-বাণিজ্যের সুবিধা-সহ দেশের জন্য একবিংশ শতকের উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলেছে।

‘মেক ইন ইন্ডিয়া’, ‘স্টার্ট-আপ ইন্ডিয়া’, ‘ডিজিটাল ভারত’ ও ‘স্বচ্ছ ভারত’-এর মতো উদ্যোগগুলির কথাও শংসাপত্রে উল্লেখ করে বলা হয়েছে, এই উদ্যোগগুলি ভারতকে বিশ্বের অন্যতম লাভজনক উৎপাদন কেন্দ্র ও বাণিজ্যিক গন্তব্যে পরিণত করেছে।

অধ্যাপক ফিলিপ কোটলার কেলগ স্কুল অফ ম্যানেজমেন্টের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং-এর বিশ্ব খ্যাত অধ্যাপক। ভগ্ন স্বাস্থ্যের দরুণ অধ্যাপক কোটলারের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এমোরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ জগদীশ শেঠ আজ শ্রী মোদীকে এই পুরস্কার প্রদান করেন।

SSS/BD/DM/…