পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৩০ অগাস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘ওলি দারাজালি দোস্তলিক’
প্রদান করা হ’ল। দু’দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রী মোদীর অবদান-স্বরূপ রাষ্ট্রপতি শভকাত মিরজিওয়াভ তাঁকে এই সম্মান প্রদান করেন। রাষ্ট্র নেতাদের জন্য এটি উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান।
প্রধানমন্ত্রী তাঁর এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর উদ্দেশে উৎসর্গ করেছেন এবং দু’দেশের স্থায়ী বন্ধুত্ব এবং সভ্যতার প্রতীক হিসেবে এই সম্মানকে বর্ণনা করেছেন তিনি। তিনি আরও বলেন, তাঁকে নিয়ে রাষ্ট্রপতি শভকাত মিরজিওয়াভের প্রশস্তি ভারত – উজবেকিস্তান সুপ্রাচীন বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। প্রধানমন্ত্রী আরও বলেন, দক্ষিণী বিশ্বের সহযোগী হিসেবে আরও উন্নত মানবতার স্বার্থে উজবেকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে এই সম্মান ভারতের অতিরিক্ত দায়বদ্ধতা গড়ে দিল।
‘ওলি দারাজালি দোস্তলিক’ সম্মান প্রদান সভ্যতাগত সম্পর্কে দৃঢ় বন্ধনের প্রতীক, যা ভারত – উজবেকিস্তান সর্বাত্মক কৌশলগত সহযোগিতাকে আরও গভীরতা প্রদান করবে।
SC/AB/SB
Honoured to receive the ‘Oliy Darajali Do’stlik’ Order. I dedicate this to the enduring bond between India and Uzbekistan. https://t.co/nu1LoNGXFM
— Narendra Modi (@narendramodi) August 30, 2026