Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের উপহার

প্রধানমন্ত্রীকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের উপহার


রাশিয়ার রাষ্ট্রপতি শ্রী ভ্লাদিমির পুতিন বুধবার সন্ধ্যায় ক্রেমলিনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক আলাপচারিতায় অংশগ্রহণ করেন।

রুশ রাষ্ট্রপতি পুতিন প্রধানমন্ত্রীকে মহাত্মা গান্ধীর দিনলিপির একটি পাতা উপহার দেন। এই পাতাটিতে গান্ধীজীর নিজের হাতে লেখা নোট রয়েছে।

রাষ্ট্রপতি পুতিন প্রধানমন্ত্রীকে অষ্টাদশ শতাব্দীর শেষ পর্যায়ে বাংলা প্রদেশে প্রস্তুত, একটি ভারতীয় তরবারি উপহার দেন। এই তরবারি’তে রৌপ্য নির্মিত সূক্ষ্ণ কারুকার্য রয়েছে।

PG/PB/SB