Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী দেশজুড়ে নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানালেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একগুচ্ছ টুইটে প্রধানমন্ত্রী দেশবাসীকে নববর্ষ আনন্দ,শান্তি ও সমৃদ্ধি এনে দিক বলে কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন “ ভারত জুড়ে নতুনবছরের শুভারম্ভ উদযাপন করছে। সকলকে নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরটা শান্তি, আনন্দ ওসমৃ্দ্ধি বয়ে নিয়ে আসুক এই কামনা করি। ”

“ নববর্ষ আর নবরাত্রিউপলক্ষে দেশবাসিকে কোটি কোটি শুভেচ্ছা। নতুন বছর সবার জীবনে শান্তি ও সুস্বাস্হ্যনিয়ে আসুক। ”

“ মনিপুরে আমার ভাই ওবোনেদের সাজিবু চেইরাওবা শুভেচ্ছা। আপনাদের নতুন বছরটা আনন্দ আর সুখ-শান্তিতে ভরেউঠুক এই কামনা করি। ”

“ নভরের পবিত্র উ ৎ সব উপলক্ষে শুভেচ্ছা জানাই। ”

“ যাঁরা উগারি উ ৎসব পালন করছেন, তাদের অন্তর থেকে অভিনন্দন জানাই। আগামী বছরটা আপনাদের সবারইচ্ছাপুরণ করুক এবং সর্বত্রই যেন সুখ-শান্তি বিরাজ করে। ”

” সিন্ধি সম্প্রদায়ের মানুষদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ভগবান ঝুলেলাল যেনআমাদের আর্শীবাদ করেন। ”

“ সবশেষে মহারাষ্ট্রের জনগণকে গুড়ি পাড়োয়া উপলক্ষে অভিনন্দন জানাই। আগামী বছরটি সকলের জীবনে সুখ, সুস্বাস্হ্য ও সমৃদ্ধি নিয়েআসুক। ”

PG/ NS/