পিএমইন্ডিয়া
‘মুদ্রা’যোজনার ১০০ জন সুফলভোগীর সঙ্গে আগামীকাল রাজধানীর এক অনুষ্ঠানে আলাপচারিতায় মিলিতহবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
কোনরকমগ্যারান্টি ছাড়াই সহজ ঋণদানের মাধ্যমে দেশের তরুণ ও যুবক সমাজকে শিল্পোদ্যোগেরকাজে উৎসাহিত করতে ‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা’র সূচনা হয় একটি অন্যতম গুরুত্বপূর্ণসরকারি কর্মসূচি হিসাবে। তথ্য ও পরিসংখ্যান সূত্রে প্রকাশ যে, এ বছরের ২৩ মার্চপর্যন্ত এই যোজনার আওতায় মোট ২,২৮,১৪৪ কোটি ৭২ লক্ষ টাকার ৪,৫৩,৫১,৫০৯টি ঋণ সহায়তামঞ্জুর করা হয়েছে। এই কর্মসূচির আওতায় এ পর্যন্ত মোট ঋণদানের পরিমাণ দাঁড়িয়েছে ২,২০,৫৯৬কোটি টাকা।
প্রসঙ্গতউল্লেখ্য, কর্পোরেটের আওতার বাইরে ক্ষুদ্র বাণিজ্যিক প্রচেষ্টার প্রসারের লক্ষ্যেএই কর্মসূচির সূচনা হয় ২০১৫-র ৮ এপ্রিল তারিখে। এর আওতায় শিশু, কিশোর ও তরুণ – এইতিনটি পর্যায়ে সুলভ ঋণদানের সংস্থান রয়েছে।
আয়ও উপার্জন বৃদ্ধির কাজে সহায়তাদানের লক্ষ্যে ১০ লক্ষ টাকা পর্যন্ত ‘মুদ্রা’ ঋণদেওয়া হয় এই কর্মসূচির আওতায়। অন্যদিকে, ‘শিশু’ পর্যায়ে ঋণদানের মাত্রা হল ৫০হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত। ‘কিশোর’ পর্যায়ের আওতায় ঋণদানের পরিমাণ ৫ থেকে ১০লক্ষ টাকা।
শস্যঋণ, ভূমি বিকাশ, নদী-নালা-কূপ ও জলসেচের প্রসার ও উন্নয়নের জন্য কৃষি সংশ্লিষ্টক্ষেত্রগুলিতে আয় ও উপার্জন বৃদ্ধির প্রচেষ্টায় সহায়তাদানের লক্ষ্যে ‘প্রধানমন্ত্রীমুদ্রা যোজনা’ কর্মসূচিটির সম্প্রসারণ ঘটেছে এপ্রিল, ২০১৬ থেকে।
PG/SKD/DM/
On 11th April, I look forward to a special programme! I will be interacting with beneficiaries of the Mudra Yojana at my residence. It would be wonderful to speak to them and personally hear about their journeys.
— Narendra Modi (@narendramodi) April 8, 2018