Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীরকাছে “পরিবহণ ও যোগাযোগ” সম্পর্কে রূপান্তরমুখী চিন্তাভাবনা পেশ করলেন কেন্দ্রীয়সচিবদের একটি দল


সরকারিপ্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে রূপান্তরমুখী পরিবর্তন সম্পর্কে কেন্দ্রীয় সচিবদেরএকটি দল তাঁদের চিন্তাভাবনা মঙ্গলবার উপস্থাপিত করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদীর কাছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এটি ছিল তাঁদের দ্বিতীয় দফারউপস্থাপনা।

কেন্দ্রীয়সচিবরা মঙ্গলবার যে খসড়া তথা রূপরেখাটি শ্রী মোদীর কাছে উপস্থাপন করেন, তাতে“পরিবহণ ও যোগাযোগ” ব্যবস্থাকে কিভাবে আমূল পরিবর্তনের মাধ্যমে রূপান্তরমুখী করেতোলা যায় সে সম্পর্কে তাঁদের চিন্তাভাবনা ও পরামর্শ পেশ করেছেন।

প্রধানমন্ত্রীরসঙ্গে সচিবদের এই আলোচনা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কেন্দ্রীয়মন্ত্রী এবং নিতি আয়োগের পদস্থ আধিকারিকরা।

প্রসঙ্গতউল্লেখ্য, কেন্দ্রীয় সচিবরা তাঁদের চিন্তাভাবনার প্রথম খসড়াটি প্রধানমন্ত্রীর কাছেপেশ করেছিলেন গত বছর জানুয়ারি মাসে।