Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীরিসার্চ ফেলো প্রকল্পের রূপায়ণ প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


কেন্দ্রীয়মন্ত্রিসভা আজ  প্রধানমন্ত্রী রিসার্চ ফেলো প্রকল্পের রূপায়ণপ্রস্তাব অনুমোদন করেছে। ৭ বছর মেয়াদী এই প্রকল্প ২০১৮-১৯-এ শুরু হবে এবং এর জন্যমোট খরচ ধরা হয়েছে ১৬৫০ কোটি টাকা।   

  প্রধানমন্ত্রী জাতির উন্নয়ন ও বিকাশে উদ্ভাবন ও প্রযুক্তির উপরগুরুত্ব দিয়েছেন। এই ফেলোশিপ প্রকল্প উদ্ভাবনের মাধ্যমে উন্নয়নের ক্ষেত্রে তারস্বপ্ন রূপায়ণের চাবিকাঠি। আগামী অর্থ বছরের বাজেট ভাষণে এই প্রকল্পের কথা ঘোষণাকরা হয়।   

  এই প্রকল্প অনুসারে আইআইএস / আইআইটি / এনআইটি  

/ আইআইএসইআরও আইআইআইটি-র মতো প্রতিষ্ঠানগুলির বি.টেক বা অখন্ড এম.টেক অথবা এমএসসি-র চূড়ান্তবর্ষে থাকা সেরা ছাত্রছাত্রীদের আইআইটি বা আইআইএস-র সরাসরি ভর্তির সুযোগ দেওয়াহবে। যোগ্যতামান পূর্ণ করা সেইসব ছাত্রছাত্রীরা যারা পিএমআরএফ নির্দেশাবলীরঅনুসারে নির্বাচন পদ্ধতি মেনে তালিকাভুক্ত হবেন তাদের প্রথম দু বছর মাসে ৭০ হাজারটাকা হিসেবে ফেলোশিপ দেওয়া হবে। তৃতীয় বছর ফেলোশিপের অঙ্ক হবে মাসে ৭৫ হাজার টাকাআর চতুর্থ ও পঞ্চম বছরে তা বেড়ে দাঁড়াবে মাসে ৮০ হাজার টাকায়। এছাড়াও প্রত্যেককে৫ বছরের মেয়াদে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারেগবেষণাপত্র পেশ করার জন্য বিদেশ ভ্রমণ খরচ হিসেবে। ২০১৮-১৯-এর অর্থবর্ষ থেকে ৩ বছরমেয়াদে সর্বোচ্চ ৩ হাজার ফেলোকে বেছে নেওয়া হবে এই প্রকল্পে।  

  সেরা মানের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশীয়ভাবে গবেষণা চালানোরলক্ষ্যে দেশের মেধা সম্পদকে সদ্ব্যবহারের দিকে এই প্রকল্প সুদূরপ্রসারী পরিণামসৃষ্টি করবে। এই প্রকল্পের আওতায় একদিকে যেমন জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলিকেগুরুত্ব দেবে আর অন্যদিকে প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অধ্যাপনারগুনমাণের অভাব মোচনেও কার্যকর হবে।  

   

PG /NS/…