Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর ইরান সফর

প্রধানমন্ত্রীর ইরান সফর


রবিবার দুদিনের ইরান সফরেগেলেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফর উপলক্ষে কয়েকটি ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:

“প্রেসিডেন্ট রৌহানির আমন্ত্রণে আজ এবং আগামীকাল আমি ইরান সফর করব।

সভ্যতার ক্রমবিকাশের সম্পর্কে যুক্ত ভারত ও ইরান এই দুটি দেশ। সংশ্লিষ্ট অঞ্চলের শান্তি, নিরাপত্তা, স্হিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে দুটি দেশই সমানভাবে আগ্রহী।

প্রেসিডেন্ট রৌহানি এবং ইরানের মাননীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমার আলাপ-আলোচনা কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এনে দেবে বলে আমার বিশ্বাস।

যোগাযোগ, বানিজ্য, বিনিয়োগ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা, সাংস্কৃতিক প্রসার এবং দুদেশের নাগরিকদের মধ্যে গভীর সংযোগ গড়ে তোলার মতো বিষয়গুলি থাকবে আমাদের অগ্রাধিকারের তালিকায়।

সফরকালে চাবাহার চুক্তি সম্পর্কে চুড়ান্ত সিদ্ধান্তে পোঁছনো যাবে বলে আমি আশাবাদী।

তেহরানের একটি গুরুদ্বারও আমি পরিদর্শন করব এবং উদ্বোধন করব‘অতীতদর্শন ও ভবিষ্যতের সম্ভাবনা’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের।”

PG/SKD/NS/S