Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর এক্স অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ১০ কোটি ছাড়ালো


নয়াদিল্লি, ১৪ জুলাই, ২০২৪

 

সামাজিক মাধ্যম ‘এক্স’-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ফলোয়ারের সংখ্যা ১০ কোটি ছাড়ালো। এই প্ল্যাটফর্মে বিশ্বনেতাদের মধ্যে তাঁর অনুগামীর সংখ্যাই সবথেকে বেশি ছিল, এখনও তা বজায় রইলো। 

এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন ;

“এক্স-এ ১০ কোটি !

এই প্রাণবন্ত মাধ্যমটিতে থাকতে পেরে এবং এর আলোচনা, বিতর্ক, অন্তর্দৃষ্টি, মানুষের আশীর্বাদ, গঠনমূলক সমালোচনা ও আরও অনেক কিছু উপভোগ করতে পেরে আনন্দিত। 

ভবিষ্যতেও এই রকমই আকর্ষণীয় সময় কাটানোর দিকে তাকিয়ে রয়েছি।”

    

PG/SD/NS