Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর কাছে প্রশাসন সংক্রান্ত বিষয়ে মতামত ও পরামর্শ পেশ করলো সচিবদের দুটি গ্রুপ

প্রধানমন্ত্রীর কাছে প্রশাসন সংক্রান্ত বিষয়ে মতামত ও পরামর্শ পেশ করলো সচিবদের দুটি গ্রুপ


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে সচিবদের ভাবনা-চিন্তার জন্য উৎসাহিত করার প্রেক্ষিতে সচিবদের দুটি গ্রুপ এই লক্ষ্যে তাদের ভাবনা ও পরামর্শ উপস্থাপন করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির কাছে যে বিষয়গুলি সম্পর্কে সচিবদের দুটি গ্রুপ তাদের পরামর্শ উপস্থাপন করেছে, সেগুলির মধ্যে রয়েছে উদ্ভাবনীমূলক বা প্রগতিশীল বাজেট এবং স্বচ্ছ ভারত ও গঙ্গা পুনরুজ্জীবন।

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজনাথ সিং, শ্রী অরুন জেটলি, শ্রীমতি সুষমা স্বরাজ, শ্রী নীতিন গড়কড়ি এবং শ্রী মনোহর পার্রিকর সহ ভারত সরকারের সকল সচিবদের উপস্থিতিতে এই বিষয় আধারিত পরামর্শ দুই গ্রুপের সচিবরা উপস্থাপন করেন।

এর আগে ১২ জানুয়ারি সচিবদের প্রথম গ্রুপটি শক্তি সংরক্ষণ ও কার্যকারিতা সম্পর্কে তাদের ভাবনা ও পরামর্শ উপস্থাপন করেছেন।

SK/JC/DSC/AGT