Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন ধারণা ও প্রস্তাব পেষ প্রথম সচিব গোষ্ঠীর

প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন ধারণা ও প্রস্তাব পেষ প্রথম সচিব গোষ্ঠীর


প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রের রূপান্তরমুখী পরিবর্তনের লক্ষ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রকের সচিবদের যে নতুন নতুন ধারণা ও প্রস্তাব উদ্ভাবনের আহ্বান জানিয়েছিলেন, তারই ফলশ্রুতি হিসেবে সচিবদের প্রথম গোষ্ঠী (মোট আটটি গোষ্ঠীর মধ্যে) শক্তি সংরক্ষণ ও সুদক্ষ উপায়ে শক্তি ব্যবহার প্রসঙ্গে তাঁদের ধারণা ও প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন মঙ্গলবার।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় তাঁর মন্ত্রিসভার সদস্য শ্রী রাজনাথ সিং, শ্রী অরুণ জেটলি, শ্রীমতী সুষমা স্বরাজ, নিতি আয়োগের উপাধ্যক্ষ শ্রী অরবিন্দ পানাগরিয়া এবং কেন্দ্রীয় সরকারের সব সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। এই উপস্থাপনার সময় প্রধানমন্ত্রী সহ শ্রোতাদের অনেকেই বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন তোলেন এবং নানা সুপারিশ দেন।

এই উপস্থাপনার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তিনি যেভাবে ভেবেছিলেন প্রায় সেই একইভাবে সচিবরা তাঁদের দায়িত্ব পালন করেছেন। তিনি এই আলোচনার সময় উঠে আসা প্রস্তাব ও সুপারিশগুলিরও প্রশংসা করেন এবং এদিনের উপস্থাপনায় যাঁরা যুক্ত তাঁদের সকলকে অভিনন্দন জানান।

PG/SB