Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ০১ মে, ২০২৬

 

মধ্যপ্রদেশের জব্বলপুরে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন।

 

এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন যে, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

 

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা (ex-gratia) প্রদান করা হবে বলে শ্রী মোদী ঘোষণা করেন। আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।

 

‘এক্স’ হ্যান্ডেল-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন:

 

“মধ্যপ্রদেশের জব্বলপুরে নৌকাডুবির ঘটনায় প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছে।

 

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী”

 

SC/PM/SKD