পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১১ জুলাই ২০২৬
|
নং |
চুক্তি / সমঝোতা চুক্তি |
সংক্ষিপ্ত বিবরণ |
|
১ |
ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এবং নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সামুদ্রিক সহযোগিতা বিষয়ক সমঝোতা চুক্তি |
আলোচনা, সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং যৌথ কার্যক্রমের মাধ্যমে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির কাঠামো গড়ে তুলবে। |
|
২ |
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে জল লেখচিত্র ও নৌ-মানচিত্র সংক্রান্ত সহযোগিতার বাস্তবায়ন-ব্যবস্থা |
নৌ-চলাচল সংক্রান্ত চার্ট যৌথভাবে প্রস্তুতকরণ, জললেখচিত্র-সংক্রান্ত তথ্য আদান-প্রদান, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জল-বিজ্ঞান বিষয়ক সহযোগিতা জোরদার করবে। |
|
৩ |
ভারতীয় নৌবাহিনী এবং নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে পারস্পরিক রসদ সহায়তা প্রদানের বিষয়ে সমঝোতা |
অনুমোদিত কার্যক্রম ও অভিযানের সময় ভারতীয় নৌবাহিনী এবং নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে পারস্পরিক লজিস্টিক সহায়তা সহজতর করবে। |
|
৪ |
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সন্ত্রাসবাদ-বিরোধী যৌথ কর্মীগোষ্ঠী গঠনের বিষয়ে সমঝোতা |
সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা জোরদার, তথ্য আদান-প্রদান এবং কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সন্ত্রাসবাদ-বিরোধী একটি যৌথ কর্মীগোষ্ঠী গঠন করা হয়। |
|
৫ |
ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং নিউজিল্যান্ডের ন্যাশনাল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এনইএমএ) মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা চুক্তি |
দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় সহযোগিতার প্রসার ঘটাবে এবং এক্ষেত্রে ভূমিকম্প-সহনশীলতা, সুনামি-প্রস্তুতি, উপকূলীয় ঝুঁকি প্রশমন, জ্ঞান বিনিময়, নীতি-বিষয়ক আলোচনা ও সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ। |
|
৬ |
ভারতের মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প মন্ত্রক এবং নিউজিল্যান্ডের প্রাথমিক শিল্প মন্ত্রকের মধ্যে পশুপালন ও দুগ্ধশিল্পের ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা চুক্তি |
কারিগরি সহযোগিতা, জ্ঞান আদান-প্রদান এবং সর্বোত্তম কর্মপদ্ধতি অনুসরণের মাধ্যমে পশুপালন ও দুগ্ধশিল্প ক্ষেত্রে উন্নত সহযোগিতার একটি কাঠামো গড়ে তুলবে। |
|
৭ |
ভারতের পর্যটন মন্ত্রক এবং নিউজিল্যান্ডের ব্যবসা, উদ্ভাবন এবং কর্মসংস্থান মন্ত্রকের মধ্যে পর্যটনের ক্ষেত্রে ব্যবস্থা বিষয়ক সমঝোতা চুক্তি |
অর্থনৈতিক সম্পর্ক জোরদার, পর্যটক প্রবাহ বৃদ্ধি এবং একে অপরের সংস্কৃতির প্রতি পারস্পরিক বোঝাপড়া বাড়াতে পর্যটন ক্ষেত্রে সহযোগিতার প্রসার ঘটাবে। |
|
৮ |
খেলাধুলা বিষয়ক ভারত-নিউজিল্যান্ড যৌথ কর্ম পরিকল্পনা |
উচ্চ-ক্ষমতাসম্পন্ন ক্রীড়া, ক্রীড়া বিজ্ঞান, ক্রীড়া চিকিৎসা এবং ক্রীড়াবিদ উন্নয়ন সহ ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার একটি কাঠামো গড়ে তুলবে। |
|
৯ |
এনএমএইচসি এবং নিউজিল্যান্ড মেরিটাইম মিউজিয়ামের মধ্যে গুজরাটের লোথালে ‘ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স’ (এনএমএইচসি) গড়ে তোলার বিষয়ে সমঝোতা চুক্তি |
পারস্পরিক সহযোগিতা ও যৌথভাবে সম্মত প্রকল্পের মাধ্যমে লোথালে এনএমএইচসি গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতার একটি কাঠামো গড়ে তুলবে। |
|
১০ |
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং নিউজিল্যান্ড সরকারের সংস্কৃতি ও ঐতিহ্য মন্ত্রকের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা চুক্তি |
পারস্পরিক বোঝাপড়া ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে শিল্পকলা, ঐতিহ্য এবং সাংস্কৃতিক উদ্যোগের আদান-প্রদানের মাধ্যমে সাংস্কৃতিক সহযোগিতাকে উৎসাহিত করবে। |
Announcements:
|
নং |
চুক্তি / সমঝোতা চুক্তি |
সংক্ষিপ্ত বিবরণ |
|
১ |
ভারত-নিউজিল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব এবং ২০৩০-এর রূপরেখা |
ভারত ও নিউজিল্যান্ড তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে। বাণিজ্য, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, পর্যটন, সংস্কৃতি, ক্রীড়া, কৃষি-প্রযুক্তি, মানুষের মধ্যে সম্পর্ক, সেই সঙ্গে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অগ্রাধিকার এবং বহুপক্ষীয় বিষয়গুলিতে সহযোগিতা জোরদার করেছে। ২০৩০-এর রোডম্যাপ আগামী চার বছরের জন্য সংশ্লিষ্ট মন্ত্রক ও অংশীদারদের মধ্যে ভারত-নিউজিল্যান্ড কৌশলগত অংশীদারিত্বের কাঠামোগত বাস্তবায়নে রূপরেখা তৈরির জন্য একটি কৌশলগত পথ নির্দেশিকা প্রদান করবে। |
|
২ |
২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে ৭ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার বা ৩৫ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া |
মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বাজারের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে, উভয়পক্ষ ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে ৭ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার (৩৫,০০০ কোটি টাকা)-এ টাকায় নিয়ে যাওয়া লক্ষ্য স্থির করেছে। |
|
৩ |
সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক আলোচনা সংলাপ |
সহযোগিতা, সমন্বয় ও তথ্য আদান-প্রদান জোরদার করার লক্ষ্যে ভারত ও নিউজিল্যান্ড একটি সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। |
|
৪ |
নিউজিল্যান্ড ইন্দো-প্যাসিফিক ওশেন ইনিশিয়েটিভ (আইপিওআই)-এর অধীনে সামুদ্রিক সুরক্ষাকে অগ্রাধিকারের ভিত্তি হিসেবে চিহ্নিত |
আইপিওআই-এর সাতটি স্তম্ভের আওতায়, অবৈধ, ও অনিয়ন্ত্রিত (আইইউইউ) মৎস্য শিকার প্রতিরোধে সুনির্দিষ্ট সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে নিউজিল্যান্ড সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক স্তম্ভের সঙ্গে যুক্ত হয়েছে। |
|
৫ |
গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সে যোগ দিচ্ছে নিউজিল্যান্ড |
পরিবেশ-বান্ধব জ্বালানি রূপান্তরের লক্ষ্যে সুস্থায়ী জৈব-জ্বালানির উন্নয়ন ও ব্যবহার ত্বরান্বিত করার ক্ষেত্রে ‘গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স’-এ নিউজিল্যান্ডের যোগদান আন্তর্জাতিক সহযোগিতাকে আরও জোরদার করবে। |
|
৬ |
নাগাল্যান্ড ও উত্তরাখণ্ডে কিউইফ্রুট বিষয়ক কর্মপরিকল্পনা চালু এবং কিউইফ্রুটের দুটি ‘সেন্টার অফ এক্সিলেন্স’ বা উৎকর্ষ কেন্দ্র স্থাপন |
মুক্ত বাণিজ্য চুক্তির আওতাধীন ‘কৃষি উৎপাদনশীলতা অংশীদারিত্ব’-এর অধীনে একটি ‘কিউই ফল কর্ম পরিকল্পনা’ চালু করা হচ্ছে। এর পাশাপাশি নাগাল্যান্ড ও উত্তরাখণ্ডে দুটি ‘সেন্টার অফ এক্সিলেন্স’ বা উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যা উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কৃষি-উদ্ভাবনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিচালিত হবে। |
|
৭ |
গোয়ার ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ (এনসিপিওআর), এবং নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ ক্যান্টারবেরির মধ্যে সমঝোতা চুক্তি |
এটি অ্যান্টার্কটিক গবেষণায় সহযোগিতার একটি কাঠামো গড়ে তুলবে। যৌথ গবেষণা, প্রাতিষ্ঠানিক আদান-প্রদান, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিকভাবে লাভজনক অন্যান্য বৈজ্ঞানিক ও শিক্ষামূলক কার্যক্রমের প্রসারের মাধ্যমে অংশীদারিত্ব জোরদার করাই এর লক্ষ্য। |
|
৮ |
কুন্ডলির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট (এনআইএফটিইএম-কে) এবং নিউজিল্যান্ডের ম্যাসি ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা চুক্তি |
গবেষণা, প্রাতিষ্ঠানিক আদান-প্রদান, শিক্ষার্থীদের যাতায়াত ও পারস্পরিক সম্মতিক্রমে অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমের ক্ষেত্রে সহযোগিতার একটি কাঠামো গড়ে তুলবে। |
SC/MP/AS
Held extensive and fruitful talks with PM Luxon in Auckland this morning. His own visit to India last year energised our bilateral partnership and my visit today, the first by an Indian Prime Minister in 4 decades, has added further momentum to the India-New Zealand friendship.… pic.twitter.com/W8bpOfAeeE
— Narendra Modi (@narendramodi) July 11, 2026
The areas which were prominently covered in the talks with PM Luxon include trade, technology and investment linkages. We have also developed a strong framework for cooperation in agriculture, dairy and food processing. Equally important is the emphasis on healthcare and… pic.twitter.com/4iHqYUyR8R
— Narendra Modi (@narendramodi) July 11, 2026
PM Luxon and I firmly believe that the greatest strength of our relationship lies in our people-to-people ties. In that spirit, we will enhance cooperation in education, sports, culture, heritage and creative industries.
— Narendra Modi (@narendramodi) July 11, 2026
At the India-New Zealand business event in Auckland, which I attended with PM Luxon, I told business leaders:
— Narendra Modi (@narendramodi) July 11, 2026
India is not only a market.
India is a launchpad for global growth.
Together, let us take this economic partnership to new heights!@chrisluxonmp pic.twitter.com/8M53Lx47zh
This has been a great year for the India-New Zealand partnership. Earlier this year, our nations concluded a Free Trade Agreement in record time and now, we have elevated our ties to a Strategic Partnership. Next up, we wish to double bilateral trade by 2030! https://t.co/IyR5qpUt2X
— Narendra Modi (@narendramodi) July 11, 2026