Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান চ্যান্সেলরের টেলিফোনে কথাবার্তা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেয়ারকেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

 

দুই নেতা কোভিড-১৯ মহামারীর ফলে তাঁদের দেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আন্তর্জাতিক পর্যায়ে  জোট বেধে  স্বাস্থ্যের এই সঙ্কটের মোকাবিলা করার উপর উভয়নেতাই গুরুত্ব আরোপ করেন।

মহামারীর সময় ওষুধ এবং চিকিৎসার সরঞ্জামের অপ্রতুলতার বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। এ ক্ষেত্রে সহযোগিতার নতুন নতুন পন্থা খুঁজে বার করার বিষয়ে তাঁরা সহমত পোষণ করেন।

আধুনিক সভ্যতার ইতিহাসে কোভিড-১৯ মহামারী একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে প্রধানমন্ত্রীর  সঙ্গে জার্মান চ্যালেন্সরও একমত হন। শ্রীমতী মেয়ারকেল সার্বিকভাবে মানবতার স্বার্থে বিশ্বায়নের নতুন দিশায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাধারণ যোগাভ্যাসের মাধ্যমে এবং আয়ুর্বেদ চিকিৎসায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বিষয়ে সারা বিশ্বকে জানাতে ভারতের উদ্যোগের কথা প্রধানমন্ত্রী , জার্মান চ্যান্সেলরকে জানান। বর্তমান প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থায় এগুলি মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের জন্য লাভজনক হতে পারে বলে ফ্রাউ মেয়ারকেল সহমত পোষণ করেন।

                ***

CG/CB/2nd April 2, 2020