পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর নয়াদিল্লির বাসভবনে স্বাগত জানান বারাণসী সংসদীয় কেন্দ্রের গ্রাম প্রধানদের। এ পর্যন্ত প্রধানমন্ত্রীরসঙ্গে সাক্ষাৎকারের জন্য আগত ঐ সংসদীয় এলাকার গ্রাম প্রধানদের এটি হল চতুর্থ দল।
গ্রামপ্রধানদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়কালে স্কুলের ছেলেমেয়েরা যাতে নিয়মিত স্কুলেউপস্থিত থাকে তা নিশ্চিত করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে,বিদ্যালয়গুলিতে মিড-ডে মিলের গুণমান নিশ্চিত করার কথাও বলেন তিনি। নিজেদেরগ্রামগুলির পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শ্রী মোদী আর্জি জানান গ্রামপ্রধানদের কাছে।
পুত্রও কন্যা-সন্তানদের মধ্যে বৈষম্যমূলক মনোভাব ও দৃষ্টিভঙ্গি দূর করার দিকেও দৃষ্টিদেওয়ার জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দেন গ্রাম প্রধানদের।
PG/SKD/DM/…