Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টার সাক্ষাৎ


নয়াদিল্লি, ১৩ জানুয়ারী, ২০২৬

 

ফরাসি রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বন আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন- 
“প্রেসিডেন্ট ম্যাক্রঁ-র কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বন-এর সঙ্গে দেখা করে ভালো লাগলো।

ভারত-ফ্রান্সের সুদৃঢ় ও নির্ভরযোগ্য কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। এই বছরটি আমরা ভারত-ফ্রান্স উদ্ভাবনের বছর হিসেবে চিহ্নিত করেছি। উদ্ভাবন, প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও প্রসারিত হচ্ছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে। শীঘ্রই রাষ্ট্রপতি ম্যাক্রঁ-কে ভারতে স্বাগত জানাবার অপেক্ষায় রয়েছি।

@EmmanuelMacron” 

SC / SD /AG