পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবার মেক্সিকোর বিদেশ মন্ত্রী শ্রীমতী ক্লাউদিয়া রুইজ-ম্যাসিউ সাক্ষাৎ করেন। শ্রীমতী ক্লাউদিয়া দুই দিনের ভারত সফরে এসেছেন।
প্রধানমন্ত্রী ২০১৫-র সেপ্টেম্বরে নিউইয়র্কে ‘ইউ এন জি এ’-র অধিবেশন চলাকালীন মেক্সিকোর রাষ্ট্রপতি নিয়েতো-র সঙ্গে তাঁর বৈঠকের প্রসঙ্গ স্মরণ করেন। প্রধানমন্ত্রী শক্তি, উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, নগর ও শহর পরিকল্পনা, বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ, কৃষি, স্বাস্থ্য ও চিরাচরিতওষুধের ক্ষেত্র সহ দ্বিপাক্ষিক সহযোগিতাকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন।
মেক্সিকোর বিদেশ মন্ত্রী ভারতের সঙ্গে সমস্ত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে গভীরতর করতে ঐকান্তিক আগ্রহ প্রকাশ করেন। তিনি মেক্সিকোর রাষ্ট্রপতির তরফে প্রধানমন্ত্রীকে মেক্সিকো সফর করতে আমন্ত্রণ জানান।
SK/JC/SRC/DSC/AGT.
Mexico's Foreign Minister @ruizmassieu called on PM @narendramodi. pic.twitter.com/7CEg2pPWyJ
— PMO India (@PMOIndia) March 11, 2016