পিএমইন্ডিয়া
[
220KB ]
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫ অ্যারো ইন্ডিয়া, ২০১৫`তে অংশ নিতে ভারত সফররত ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী মোশে ইয়ালন আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী গত বছরের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইজরায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেনজামিন নেতানিয়াহু – এর সঙ্গে তাঁর বৈঠকের কথা স্মরণ করেন। গত মাসে অনুষ্ঠিত ভাইব্র্যান্ট গুজরাট সম্মেলনে ইজরায়েলের কৃষি মন্ত্রীর সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা প্রধানমন্ত্রী উল্লেখ করেন। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইজরায়েলের মধ্যে চলতি সহযোগিতার বিষয়টিতেও প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।