Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দ্য নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা


নতুনদিল্লি, ২৫ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ দ্য নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা সাক্ষাৎ করেছেন। রাণী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের অর্থনৈতিক স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচীর বিশেষ দূত— স্পেশাল অ্যাডভোকেট। প্রধানমন্ত্রী বলেছেন, “ডিজিট্যাল জন পরিকাঠামোর মাধ্যমে ভারতে কিভাবে বিপ্লব সংগঠিত হয়েছে যার ফলে আর্থিক পরিষেবার সুযোগ আরও সহজ হয়েছে, মানুষ আরও বেশী এই পরিষেবা ব্যবহার করতে পারছেন, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি।“ বিশ্বের অন্যান্য অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নিতে ভারত অঙ্গীকারবদ্ধ। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 

“ দ্য নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা-র সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত। রাণী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের অর্থনৈতিক স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচীর বিশেষ দূত— স্পেশাল অ্যাডভোকেট । তিনি দীর্ঘদিন ধরে পৃথিবী জুড়ে আর্থিক অন্তর্ভুক্তির পক্ষে জনমত গড়ে তুলছেন। 

ডিজিট্যাল জন পরিকাঠামোর মাধ্যমে ভারতে কিভাবে বিপ্লব সংগঠিত হয়েছে যার ফলে আর্থিক পরিষেবার সুযোগ আরও সহজ হয়েছে, মানুষ আরও বেশী এই পরিষেবা ব্যবহার করতে পারছেন, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এর ফলে ‘সহজ জীবনযাত্রা’ আরও নিশ্চিত হয়েছে এবং মানুষের ক্ষমতায়ন হয়েছে। 

বিশ্বের অন্যান্য অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নিতে ভারত অঙ্গীকারবদ্ধ। 

@UNSGSA

 

https://x.com/narendramodi/status/2070185957396263410?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2070185957396263410%7Ctwgr%5Eede995ee2bd1d2ab6933bd8cc50b84cb663b5061%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2278087reg%3D3lang%3D1

 

SC/ CB