Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এসজিপিসি-র প্রতিনিধিবৃন্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এসজিপিসি-র প্রতিনিধিবৃন্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এসজিপিসি-র প্রতিনিধিবৃন্দ


কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী শ্রীমতী হরসিমরত কৌর বাদলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে ছিলেন শিরোমনি গুরদ্বারা প্রবন্ধক কমিটির সদস্যরা।

কেন্দ্রীয় সরকার ‘সেবা ভোজ যোজনা’ প্রকল্পটি আনায় প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। কেন্দ্রীয় সরকার লঙ্গর এবং প্রসাদে সিজিএসটি বা কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর এবং আইজিএসটি বা সুসংহত পণ্য ও পরিষেবা কর উপরোদ্ধৃত যোজনার মাধ্যমে পরিশোধ করার সংস্থান করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় প্রতিনিধিদল।

পাশাপাশি, আখ চাষীদের বোঝা কমানোর জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু সদর্থক ব্যবস্থা নেওয়ায় শ্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছে প্রতিনিধিদল।

***

CG/SSS/SB