Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন বিদেশ সচিব মিশেল পম্পিও


মার্কিন বিদেশ সচিব মিশেল পম্পিও আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নির্বাচনে বিপুল সাফল্যের জন্য মার্কিন বিদেশ সচিব পম্পেও তাঁকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে অভিনন্দন জানান।

মার্কিন বিদেশ সচিবের মাধ্যমে সে দেশের রাষ্ট্রপতিকে ধন্যবাদ এবং শুভকামনা জানান প্রধানমন্ত্রী।

ভারত সবসময় গুরুত্ব সহকারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে বলে জানান প্রধানমন্ত্রী শ্রী মোদী। বিশ্বাস অর্জন এবং দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐ দেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে তাঁর সরকার সব সময় গুরুত্ব দিয়ে এসেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

মার্কিন বিদেশ সচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বেশি মজবুত করে তোলার ওপর আগ্রহী।

দুই দেশের মধ্যে অর্থনীতি, শক্তি, প্রতিরক্ষা, সন্ত্রাস দমন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপনে তাঁর সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

CG/SS/DM/